উদ্দীপকে উল্লেখিত রাষ্ট্রটির রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহের তাৎপর্য মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্রটি তথা বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা মূলনীত সমূহের তাৎপর্য অপরিসীম। রাষ্ট্র পরিচালনার মূলনীতি হলো যে কোন দেশের সংবিধানের গুরুত্বপূর্ণ বিধানবলীর মধ্যে অন্যতম। এসব মূলনীতির ভিত্তিতেই সকল কিছু পরিচালিত ও নিয়ন্ত্রিত হতে থাকে। ১৯৭২ সালে রচিত বাংলাদেশ সংবিধানের চারটি মূলনীতি সংযোজিত হয়। এ চারটি মূলনীতি হলো জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। পৃথিবীর অন্যান্য জাতি থেকে বাঙালি জাতিসত্ত্বা সম্পূর্ণ পৃথক। এদেশের অভ্যন্তরে সকল উপজাতি সমূহের স্বীকৃতির সারাংশ হচ্ছে জাতীয়তাবাদ। শোষণমুক্ত অর্থব্যবস্থার প্রতিনিধিত্বশীল অংশ সমাজতন্ত্র। একইভাবে গণতন্ত্রের বিভিন্ন পর্যায়ে, নির্বাচন, রাজনৈতিক অধিকার মানবাধিকার প্রভৃতি অনুচ্ছেদের শিরোনাম হিসেবে মৌলিক নীতিতে আছে গণতন্ত্র ও মানবাধিকার। আবার ধর্মের ক্ষেত্রেও অসাম্প্রদায়িক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার জন্য প্রতিষ্ঠিত হয়েছে ধর্মনিরপেক্ষতার মূলনীতি। রাষ্ট্রীয় জীবনে এসব মূলনীতির গুরুত্ব অপরিসীম। এই মূলনীতি গুলোই রাষ্ট্র পরিচালনার মূলসূত্র হিসেবে কাজ করে। যেকোনো আইন প্রণয়নের সময় রাষ্ট্র এগুলো প্রয়োগ করে থাকে। সুতরাং উপরিয়ক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে উল্লেখিত রাষ্ট্রটি অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহের তাৎপর্য অপরিসীম।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত রাষ্ট্রটির রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহের তাৎপর…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর