উদ্দীপকে 'P [গণিত] দেশের সংবিধানের সাথে তোমার পঠিত কোন দেশের সংবিধানের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'P [গণিত] দেশের সংবিধানে সাথে আমার পঠিত বাংলাদেশ সংবিধানের মিল রয়েছে। সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার জন্য লিখিত ও অলিখিত বিধি-বিধানবলির সমষ্টি। একটি রাষ্ট্রের সংবিধানের শাসকের ক্ষমতা,শাসিতের অধিকার ও কর্তব্য এবং উভয়ের সম্পর্কে প্রকৃতি সুস্পষ্ট রূপে লেখা থাকে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা লাভের পর এক বছরের মধ্যে একটি বিশ্বনন্দিত সংবিধান তৈরি করতে সক্ষম হয় বাংলাদেশ। গণপরিষদের দীর্ঘ আলাপ-আলোচনার পরে এই সংবিধান রচিত হয়। এ সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি লিখিত এবং পরিবর্তনের দিক থেকে দুষ্পরিবর্তনীয় । এ সংবিধানের ৩য় ভাগে নাগরিকের স্বার্থ রক্ষার জন্য মৌলিক অধিকার সন্নিবেশ করা হয়েছে। ১৯৭২ সালের সংবিধানের বলা হয় বাংলাদেশ সরকার ব্যবস্থা হবে এককেন্দ্রিক ও সংসদীয় পদ্ধতির, যেখানে মন্ত্রী পরিষদ তার কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকবে। উদ্দীপকে দেখা যায়, 'P [গণিত] দেশের সংবিধান গণপরিষদের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে এবং সংবিধানের প্রকৃতি হলো লিখিত ও দুষ্পরিবর্তীয়। আবার 'P [গণিত] দেশের সংবিধানের মৌলিক অধিকার সন্নিবেশ রয়েছে এবং এককেন্দ্রিক সংসদীয় গণতন্ত্র প্রবর্তনের কথা বলা হয়েছে। যা বাংলাদেশ সংবিধানের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায় উদ্দীপকের 'P [গণিত] দেশের সংবিধানের সাথে বাংলাদেশ সংবিধানের মিল রয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'P দেশের সংবিধানের সাথে তোমার পঠিত কোন দেশের সংবিধানের মি…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর