উদ্দীপকে বর্ণিত সংবিধানের সাথে পাঠ্য বইয়ের কোন দেশের সংবিধানের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সংবিধানের সাথে বাংলাদেশ সংবিধানের মিল রয়েছে। সংবিধান রাষ্ট্র পরিচালনার দর্পণ স্বরূপ যার পরিপ্রেক্ষিতে ১৯৭১ সালের স্বাধীনতা লাভের মাত্র এক বছরের মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মূল দলিল হিসেবে সংবিধান প্রণয়ন করা হয়েছে। ১৯৭২ সালে প্রণীত এ সংবিধানটি রচনার ক্ষেত্রে বাঙালিকে অনেক মেধা পরিশ্রম এবং সময় দিতে হয়েছে। তাই এর সংবিধানটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের সংবিধান হিসেবে সক্রিয় বৈশিষ্ট্যে মহিমান্বিত। উদ্দীপকে ডায়াগ্রামটিতে উপস্থাপিত তথ্যগুলো হলো- লিখিত, দুষ্পরিবর্তনীয়,মৌলিক অধিকার, সংসদীয় গণতন্ত্র, এক কক্ষ বিশিষ্ট আইনসভা ও বিচার বিভাগের স্বাধীনতা এসব তথ্যগুলো ১৯৭২ সালের বাংলাদেশের সংবিধানের সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা বাংলাদেশের সংবিধানটি লিখিত ও সংক্ষিপ্ত। মোট ৮২ পৃষ্ঠার এর সংবিধানে ১৫৩ টি অনুচ্ছেদ, ১১ টি ভাগ, ১ টি প্রস্তাবনা ও ৪ টি তফসিল রয়েছে। এই সংবিধানটি দুষ্পরিবর্তনীয়। এ সংবিধানের কোনো বিষয় সংশোধন করতে হলে জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতির প্রয়োজন হয়। এ সংবিধানে বাংলাদেশ সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার হাতে শাসন কার্য পরিচালনারভার অর্পণ করা হয়। সংবিধানে বলা হয়েছে বাংলাদেশে একটি আইন সভা থাকবে যেটি হবে এক কক্ষ বিশিষ্ট। এটি ৩৫০ জন সদস্য নিয়ে গঠিত হবে। এর মেয়াদ হবে পাঁচ বছর। এছাড়াও বাংলাদেশ সংবিধানে একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের বিধান রয়েছে। আর এই সংবিধানে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এতে মৌলিক অধিকারের সন্নিবেশ রয়েছে।সংবিধান যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ আইন। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা কি কি অধিকার ভোগ করতে পারবো তার সংবিধানে উল্লেখ থাকায় এগুলোর গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। আর এসব বৈশিষ্ট্য উদ্দীপকে উপস্থিত হয়েছে বিধায় এটি বাংলাদেশের সংবিধানের ক্ষুদ্র প্রতিচ্ছবি বলা যায়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সংবিধানের সাথে পাঠ্য বইয়ের কোন দেশের সংবিধানের মিল…
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর