উদ্দীপকের আলোকে তোমার পাঠ্য বইয়ের রাষ্ট্রপরিচালনার মূলনীতি সমূহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'B [গণিত] রাষ্ট্রের গঠনতন্ত্রের রাষ্ট্রপরিচালনার মূলনীতি উল্লেখ করা হয়েছে। উদ্দীপকের মত আমার পাঠ্য বইয়ের বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহ আলোচিত হয়েছে। এগুলো হচ্ছে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। বাংলাদেশের ১৯৭২ সালের প্রথম সংবিধানে এ ৪ টি মূলনীতি সন্নিবেশিত হয়েছে। কল্যাণকামী রাষ্ট্র হিসেবে জনগণের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও নৈতিক দিকের সর্বাঙ্গীণ কল্যাণ সাধনই এসব মূলনীতির অন্তর্ভুক্তি। বাংলাদেশ সংবিধানের দ্বিতীয় ভাগে রাষ্ট্রীয় মূলনীতি লিপিবদ্ধ করা হয়েছে। জাতীয়তাবাদ বাংলাদেশের সংবিধানের নয় অনুচ্ছেদে বর্ণিত অন্যতম রাষ্ট্রীয় মূলনীতি। বাঙালি স্বতন্ত্র জাতি এবং এ স্বতন্ত্রতা, ঐক্য ও সংহতির মূলে রয়েছে ভাষা, সাহিত্য ও সংস্কৃতিগত অভিন্নতা। সংবিধানের ১০ অনুচ্ছেদে বর্ণিত শ্রেণী সংগ্রাম বা বিপ্লব ব্যতীত সমাজজীবন হতে সর্বপ্রকার শোষণের অবদান করে শোষণমুক্ত ন্যায়নুগ সমাজ প্রতিষ্ঠা এবং সকলের সমান অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা বাংলাদেশের মূলনীতি। সংবিধানে ১১ অনুচ্ছেদে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চিত করতে বাংলাদেশ গণতন্ত্রকে মূলনীতি হিসেবে আঁকড়ে ধরেছে। ১৯৭২ সালে প্রণীত সংবিধানের ১২ অনুচ্ছেদে ধর্ম পালনের জনগণের পূর্ণ স্বাধীনতা প্রদানের একটি অংশ হিসেবে রাষ্ট্রকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে তোমার পাঠ্য বইয়ের রাষ্ট্রপরিচালনার মূলনীতি সমূহ ব্…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর