উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ রাষ্ট্রের সংবিধান বিশ্বের সেরা একটি সংবিধান -তোমার মতামত ব্যক্ত কর।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ রাষ্ট্রের সংবিধান তথা বাংলাদেশ সংবিধান বিশ্বের সেরা একটি সংবিধান -মন্তব্যটির সাথে আমি সম্পূর্ণভাবে একমত পোষণ করি । বাংলাদেশ সংবিধান হলো একটি উত্তম সংবিধান। বিশেষ গুণাবলীর সমন্বয়ে গঠিত এবং সাধারণ আইন ও সাংবিধানিক আইন দ্বারা বেষ্টিত সংবিধানকে উত্তম সংবিধান বলে। বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য গুলি বিশ্লেষণে এটি উত্তম সংবিধান হিসেবে প্রতিষ্ঠিত হয়। সুস্পষ্টতা উত্তম সংবিধানের অন্যতম প্রধান একটি বৈশিষ্ট্য। সংবিধানের ধারা সমূহ সুস্পষ্ট ও সুনির্দিষ্ট হওয়া প্রয়োজন। বাংলাদেশের সংবিধান লিখিত হওয়ায় এতে অস্পষ্টতা নেই। এর ভাষা প্রাঞ্জল ও শব্দ সমূহ অর্থপূর্ণ। এছাড়া এটি সংক্ষিপ্ত অথচ ব্যাপক। এর স্থায়িত্বও রয়েছে। সার্বভৌম ক্ষমতার ভারসাম্য রক্ষা, মৌলিক অধিকার সমূহের অন্তর্ভুক্তি, সময়োপযোগিতা, জাতীয় আদর্শ ও আকাঙ্ক্ষার প্রতিফলন, উত্তম সংশোধন পদ্ধতি, জনমতের অগ্রাধিকার, বিচার বিভাগের প্রাধান্য, রাষ্ট্র পরিচালনার মূলনীতির অন্তর্ভুক্তি প্রবৃত্তি বৈশিষ্ট্য বাংলাদেশের সংবিধানে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করে। এছাড়া এ সংবিধানের মাধ্যমে মূল অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণহীন রাষ্ট্র বিনির্মাণের পথ নির্দেশনা দেওয়ার প্রয়াস গ্রহণ করা হয়েছে, যা এর মর্যাদাকে অতি উচ্চ আসনে অধিষ্ঠিত করে আর এসব কারণেই দ্বিধাহীন কন্ঠে বাংলাদেশ সংবিধানকে একটি উত্তম সংবিধান বলতে চাই আমি।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ রাষ্ট্রের সংবিধান বিশ্বের সেরা একটি সংব…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর