শাপলার লেখা তথ্যের সাথে যে দেশের সংবিধানে মিল আছে সেটি কী উত্তম সংবিধান? বিশ্লেষণ পূর্বক মতামত দাও।
উত্তর: শাপলার লেখা তথ্যের সাথে বাংলাদেশ সংবিধানের মিল রয়েছে। হ্যাঁ, আমি মনে করি বাংলাদেশ সংবিধান একটি উত্তম সংবিধান। উত্তম সংবিধানের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। সেগুলো হলো- এতে রাষ্ট্রের প্রাসঙ্গিক বিষয়গুলো যেমন -মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সংবিধান সংশোধন পদ্ধতি,স্পষ্টতা, সংক্ষিপ্ততা সহ সকল বিষয়ের সংক্ষিপ্ত ব্যাখ্যাসহরল ভাষায় বর্ণিত। একটি উত্তম সংবিধানে জনগণের চাহিদা, আসা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। দীর্ঘদিন ধরে একটি জাতি যে সক্রিয়তা ও মৌলিকতা লালন করে থাকে তা উত্তম সংবিধানে ফুটে ওঠে। উত্তম সংবিধান জনগণের ধারক ও বাহক। জনমতের প্রতি লক্ষ্য রেখেই এটি পরিবর্তিত ও পরিবর্ধিত হয়। উত্তম সংবিধান একটি রাষ্ট্রের জন্য যেমন কার্যকরী তেমনি নাগরিকের জন্য কল্যাণকর এ সংবিধানের ভাষা সহজ সরল ও প্রাঞ্জল হয়। ফলে তা সকলের কাছে সুস্পষ্ট ও বোধগম্য হয়। এতে অপ্রয়োজনীয় কোন বিষয় স্থান পায় না। জনগণ সরকারের হস্তক্ষেপ ছাড়া তার অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে। ফলের জনগণের বিপ্লবী হয়ে ওঠার সম্ভাবনা থাকে না। এ সংবিধান রাষ্ট্রীয় সামাজিক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। জনমতের প্রতিফলন ঘটিয়ে উত্তম সংবিধান একটি রাষ্ট্রের উন্নয়নের পথকে সুগম করে। ফলে এমন সংবিধান প্রতিটি রাষ্ট্রই কামনা করে। বাংলাদেশের সংবিধান লিখিত ও দুষ্পরিবর্তনীয়। এটি সর্বোচ্চ আইন। এতে মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিদ্যমান। বাংলাদেশ সংবিধানের সংসদীয় গণতন্ত্র অর্থাৎ জনমতের প্রতিফলন রয়েছে। এতে বিচার বিভাগের স্বাধীনতা ও সার্বজনীন ভোটাধিকার বিদ্যমান। উপরিক্ত আলোচনা পরিপ্রেক্ষিতে বলা যায়, একটি উত্তম সংবিধানে যা যা আছে বাংলাদেশ সংবিধানে তার সবগুলো উপস্থিত রয়েছে।বাংলাদেশ সংবিধান বাস্তবধর্মী ও যুগোপযোগী। তাই বাংলাদেশ সংবিধান একটি উত্তম সংবিধান।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
শাপলার লেখা তথ্যের সাথে যে দেশের সংবিধানে মিল আছে সেটি কী উত্তম সংব…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর