উদ্দীপকে উল্লেখিত পার্থের দেশের সাথে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার কোন কোন মূলনীতির মিল আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পার্থের দেশের সাথে পরিচালনার চারটি মূলনীতির মধ্যে দুটি মূলনীতি যথা -গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার মিল রয়েছে। উদ্দীপকে পার্থ একটি স্বাধীন দেশের নাগরিক। বাংলাদেশ ১৯৭১ সালের লাখো শহীদের রক্তের বিনিময়ে একটি স্বাধীন দেশে পরিগণিত হয়েছে।পার্থের দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশে পাঁচ বছর পর পর জনগণের প্রত্যক্ষ ভোটের সংসদ সদস্যরা নির্বাচিত হন। জাতীয় সংসদ আইন প্রণয়ন, প্রবর্তন ও সংশোধন করে।এটি এক কক্ষ বিশিষ্ট। পার্থের দেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে রয়েছে জনগণ মেয়ের পিক নিয়ে ভোটাধিকার প্রয়োগ করে। বাংলাদেশের সংবিধান ও সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ব্যবস্থা রেখেছে। সকল প্রাপ্তবয়স্ক তথা আঠারো বছর বয়সের নাগরিক সব নির্বাচনে ভোট প্রদান এবং শর্তসাপেক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হতে পারেন। গণতন্ত্রে ভোটাধিকার নাগরিকের শ্রেষ্ঠ রাজনৈতিক অধিকার। তাছাড়া পার্থের দেশের সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজে ধর্ম পালন করে। বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে রয়েছে ধর্মনিরপেক্ষতাবাদ। বাংলাদেশের সংবিধানের সকল প্রকার সাম্প্রদায়িকতার অবসান ঘটিয়ে সকল নাগরিকের পূর্ণ ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। সুতরাং উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় পার্থের দেশের সাথে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা চারটি মূলনীতির মধ্যে গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার মিল আছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত পার্থের দেশের সাথে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ক…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর