উদ্দীপকে বর্ণিত শাপলার লেখা তথ্য গুলোর সাথে কোন দেশের সংবিধানের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত শাপলার লেখা তথ্য গুলোর সাথে বাংলাদেশের সংবিধানের মিল রয়েছে। সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ হলো- ১. লিখিত সংবিধান : বিশ্বের অন্যান্য স্বাধীন দেশের সংবিধানের ন্যায় বাংলাদেশের সংবিধানও লিখিত এবং সুস্পষ্ট। এ সংবিধানের অধিকাংশ ধারা লিপিবদ্ধ আকারে আছে। এতে ১ টি প্রস্তাবনা, ১১ টি ভাগ,৭ টি তফসিল ও ১৫৩ টি অনুচ্ছেদ রয়েছে। সংবিধানের শাসন ব্যবস্থার প্রকৃতি, রাষ্ট্রভাষা, জাতীয় সংগীত, জাতীয় প্রতীক ইত্যাদির সুস্পষ্ট উল্লেখ আছে। ২. মৌলিক অধিকারের সন্নিবেশ : সংবিধানের তৃতীয় ভাগে বাংলাদেশের নাগরিকদের মৌলিক অধিকারের সন্নিবেশ করা হয়েছে। বাক স্বাধীনতা, সাম্প্রতিক ক্রয়ের স্বাধীনতা, সামনের স্বাধীনতা, ন্যায়বিচার লাভের অধিকার, সরকারি চাকরি ল্যাবের অধিকার, ধর্মীয় অধিকার প্রভৃতি মৌলিক অধিকার হিসেবে ঘোষিত হয়। মৌলিক অধিকার গুলো কোন কারণে লঙ্ঘিত হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি মৌলিক অধিকারের রক্ষক হিসেবে সুপ্রিম কোর্টের আশ্রয় নিয়ে সুবিচার লাভ করতে পারে। ৩. সংসদীয় সরকার পদ্ধতি : বাংলাদেশের সংবিধান দেশের জন্য সংসদীয় তথ্যমন্ত্রী পরিষদ শাসিত সরকার শাসিত সরকার পদ্ধতির প্রবর্তন করেছে। সংবিধানের ৭ অনুচ্ছেদে উল্লেখ করা হয়, " প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। " এ ব্যবস্থায় প্রধানমন্ত্রীর সহ গোটা মন্ত্রিপরিষদ নির্বাহী ক্ষমতার কেন্দ্রবিন্দু। রাষ্ট্রপ্রধান তথা রাষ্ট্রপতির নাম মাত্র বা সংবিধানিক প্রধানের ভূমিকা পালন করেন। মন্ত্রিপরিষদ তাদের যাবতীয় কাজের জন্য ব্যক্তিগত ও যৌথভাবে নির্বাচিত আইন পরিষদের নিকট দায়ী থাকেন। ৪. রাষ্ট্র পরিচালনার মূলনীতি : বিশ্বের অন্যান্য দেশের সংবিধানের ন্যায় বাংলাদেশের সংবিধানের রাষ্ট্র পরিচালনায় মূলনীতি উল্লেখ করা হয়েছে। মূল সংবিধানে চারটি মূলনীতির সংবিধানের মুখস্তম্ভ হিসেবে উল্লেখ করা হয়েছে। এগুলো হচ্ছে - জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। উদ্দীপকেও আমরা দেখতে পাই, শাপলার দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্রী। সে তার পরীক্ষার উত্তরপত্রে একটি দেশে সংবিধানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য লেখে। তথ্যগুলো হলো- লিখিত সংবিধান, মৌলিক অধিকার, সংসদীয় সরকার এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি -যা উপরে উল্লেখিত বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্যের সাথে পুরোপুরি মিলে যায়। অতএব বলা যায় উদ্দীপকে বর্ণিত শাপলার লেখা তথ্য গুলোর সাথে বাংলাদেশের সংবিধানের মিল রয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত শাপলার লেখা তথ্য গুলোর সাথে কোন দেশের সংবিধানের মিল…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর