উদ্দীপকে বর্ণিত বিষয়গুলি থেকে দুটি বিষয় ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত বিষয়াবলী অর্থাৎ বাংলাদেশ সংবিধানের নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশের অপরিহার্য বিষয়াবলির উল্লেখ করা হয়েছে। তন্মধ্যে দুটি বিষয় হলো- ১. সাম্যের অধিকার : বাংলাদেশের সংবিধানের নাগরিকদের মৌলিক অধিকার সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এর মধ্যে সাম্যের অধিকার অন্যতম। সেখানে বলা হয়েছে আইনের দৃষ্টিতে সকলেই সমান।বাংলাদেশের সংবিধানের ২৭ অনুচ্ছেদ থেকে ৪৪ অনুচ্ছেদ পর্যন্ত জনগণের মৌলিক অধিকার সম্পর্কে বিশদ বিবরণ দেওয়া হয়েছে। এ মোতাবেক প্রত্যেক নাগরিকের রয়েছে সাম্যের অধিকার। উক্ত অধিকার বলে আইনের দৃষ্টিতে সকলের সমান। যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে এই অধিকার লঙ্ঘিত হয় তবে সে সংবিধান মোতাবেক সাম্যের অধিকার থেকে বঞ্চিত হয়। ২. চিন্তা, বিবেক ও বাকস্বাধীনতার অধিকার: সংবিধানের প্রত্যেক নাগরিকের চিন্তা ও বিবেকের স্বাধীনতা স্বীকৃতি দেওয়া হয়েছে। একটি দেশের প্রতিটি নাগরিকেরই রয়েছে নিজস্ব চিন্তা ও ভাব প্রকাশের স্বাধীনতা। তাই সংবিধানের সকল ব্যক্তির বাকস্বাধীনতা, ভাব প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে মানুষ তার যেকোনো মনোভাবে প্রকাশ এর পূর্ণ অধিকার লাভ করবে। তাকে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য, বিদেশের রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা বা নৈতিকতার স্বার্থে কিংবা আদালত অবমাননা,মানহানি বা অপরাধ সংগঠনে প্ররোচনা সম্পর্কে রাষ্ট্র এ ক্ষেত্রে আইনের দ্বারা যুক্তিসঙ্গত বাধানিষেধ আরোপ করতে পারে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বিষয়গুলি থেকে দুটি বিষয় ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর