উদ্দীপকের আলোকে সংবিধান স্বীকৃত সুযোগ-সুবিধাকে কী বলে? বিষয়টি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে যে সমস্ত নাগরিক অধিকার ও সুযোগ-সুবিধার কথা বলা হয়েছে সেগুলোকে সংবিধানের ভাষায় মৌলিক অধিকার বলা হয়। কোনো দেশের নাগরিকদের জন্য সংবিধান স্বীকৃত সুযোগ-সুবিধাই হলো মৌলিক অধিকার। উদ্দীপকের বর্ণনানুযায়ী মালিহার দেশের সংবিধানে নাগরিকদের কিছু সুযোগ-সুবিধা প্রদান করা হলেও তাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। বিনা কারণেই জনগণকে গ্রেফতার করা হয়। জনগণের ভোটাধিকার নেই। সভা-সমাবেশের স্বাধীনতাও নেই। এমনকি স্বাধীনভাবে ধর্ম পালনের ক্ষেত্রেও তারা বাঁধার সম্মুখীন হন। উল্লিখিত এ সমস্ত বিষয়ই নাগরিক মৌলিক অধিকার হিসেবে বিবেচিত। তাই বলা যায়, মালিহার দেশের সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষিত হয়নি। বাংলাদেশের সংবিধানের ২৬ থেকে ৪৭ অনুচ্ছেদ পর্যন্ত মৌলিক অধিকার লিপিবদ্ধ করা আছে। এসব মৌলিক অধিকারের মধ্যে অন্যতম হলো আইনের দৃষ্টিতে সমতা, ধর্ম-বর্ণ-গোষ্ঠী প্রভৃতি কারণে বৈষম্যহীনতা, সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা, আইনের আশ্রয় লাভের অধিকার, গ্রেফতার ও আটক সম্পর্কে রক্ষাকবচ, চলাফেরার স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, সম্পত্তির অধিকার প্রভৃতি। সুতরাং উল্লিখিত আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকে মালিহার দেশের জনগণ যে সমস্ত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত তা মৌলিক অধিকার।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে সংবিধান স্বীকৃত সুযোগ-সুবিধাকে কী বলে? বিষয়টি ব্যা…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর