উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো সংবিধানের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সংবিধানের মূলনীতি বাংলাদেশের সংবিধানের মূলনীতিকে ইঙ্গিত করে। ১৯৭২ সালে প্রণীত বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনায় রাষ্ট্র পরিচালনার মূলনীতি ঘোষণা করা হয়েছে। সংবিধানের ৮ম থেকে ২৫তম অনুচ্ছেদে এগুলোর উল্লেখ রয়েছে। এ সম্পর্কে সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে, যে সব মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তির জন্য যুদ্ধে আত্মনিয়োগ ও প্রাণোৎসর্গ করতে উদ্বুদ্ধ করেছিল সেগুলো হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। এ সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হবে। উদ্দীপকে এ মূলনীতিগুলোরই উল্লেখ রয়েছে। উদ্দীপকে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এ চারটি বিষয়ের উল্লেখ রয়েছে, যা বাংলাদেশ সংবিধানের মূলনীতি। জাতীয়তাবাদ বাংলাদেশ সংবিধানের চারটি মূলনীতির প্রধান ও প্রথম নীতি। একই মূল্যবোধ ও মানসিকতার ভিত্তিতে গড়ে ওঠা যে ঐক্য তাই বাংলাদেশি জাতীয়তাবাদের প্রাণ । ১৯৭২-এর বাংলাদেশ সংবিধানে সমাজতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে শোষণমুক্ত ও ন্যায়ানুগ রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে। সাধারণত এ মূলনীতিটি সংক্ষেপে সমাজতন্ত্র হিসেবে পরিচিত। সমাজতান্ত্রিক আদর্শ অনুযায়ী রাষ্ট্রের উৎপাদন ও বণ্টন ব্যবস্থার মালিক হবে জনগণ তথা রাষ্ট্র। তবে ব্যক্তিগত মালিকানা বহাল থাকবে। আবার বাংলাদেশ সংবিধানে গণতন্ত্রকেও রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ঘোষণা করা হয়েছে। সংবিধান অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা গণতান্ত্রিক কাঠামোর ওপর প্রতিষ্ঠিত। এছাড়া ১৯৭২ সালের মূল সংবিধানের ১২ নম্বর অনুচ্ছেদে বাংলাদেশ রাষ্ট্রের চালিকাশক্তি হিসেবে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে। উপরে আলোচিত এ চারটি বিষয়ই উদ্দীপকে লক্ষ করা যায়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো সংবিধানের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর