“বর্তমান সরকার ব্যবস্থা জনগণের প্রত্যাশার সাথে সঙ্গতিপূর্ণ” – উক্তিটি যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: “বর্তমান সরকার ব্যবস্থা জনগণের প্রত্যাশার সাথে সঙ্গতিপূর্ণ”- উক্তিটি যথার্থ। বাংলাদেশ সংবিধানের দ্বাদশ সংশোধনী অনুযায়ী বর্তমানে বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। এ ব্যবস্থাকে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থাও বলা হয়। বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয় সরকার ব্যবস্থা এটি। এ সরকার ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে। শাসন ব্যবস্থায় সংসদের কর্তৃত্ব থাকার ফলে একে সবচেয়ে বেশি জনমুখী সরকারও বলা যায়। সংসদীয় সরকার ব্যবস্থায় কোনো একক ব্যক্তির হাতে সর্বময় ক্ষমতা না থাকার কারণে এ ব্যবস্থায় গণতন্ত্রের চর্চা বেশি। জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যরাই দেশ পরিচালনা করেন। সংসদ সদস্যদের মধ্য থেকেই মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী নিয়োগ দেয়া হয়। তারা প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে জনগণের নিকট দায়ী থাকেন। প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিপরিষদ তাদের সকল কর্মকাণ্ডের জন্য সংসদের নিকট দায়ী থাকেন। ফলে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠিত হয়। সংসদীয় সরকার ব্যবস্থায় সরকারের একনায়কতান্ত্রিক হওয়ার সম্ভাবনা থাকে না। ফলে জনগণের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত থাকে। সংসদীয় সরকার ব্যবস্থা হলো গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। সংসদ সদস্যরা জনগণের নির্বাচিত প্রতিনিধি এবং জাতীয় সংসদ জনগণের আশা-আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক। এ সরকার ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের নিকট অর্থাৎ সংসদের নিকট দায়ী থাকেন বিধায় তারা জনগণের মতামতের ওপর সবসময় শ্রদ্ধাশীল থাকেন। উপরের আলোচনায় এ কথা প্রমাণিত হয় যে, বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থা অর্থাৎ সংসদীয় সরকার ব্যবস্থা জনগণের প্রত্যাশার সাথে সঙ্গতিপূর্ণ।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
“বর্তমান সরকার ব্যবস্থা জনগণের প্রত্যাশার সাথে সঙ্গতিপূর্ণ” – উক্তি…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর