উদ্দীপকে উল্লিখিত সংবিধানটি তোমার পাঠ্য বইয়ের কোন সংবিধানের সাথে সম্পৃক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সংবিধানটি আমার পাঠ্যবইয়ের ১৯৭২ সালের বাংলাদেশ সংবিধানের সাথে সম্পৃক্ত। উদ্দীপকে 'ক' রাষ্ট্রের সংবিধান এর তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুলে ধরেছেন।যথা -লিখিত ও দুষ্পরিবর্তনীয়, রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং মৌলিক অধিকার। এসব বৈশিষ্ট্যের সাথে বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানের মিল রয়েছে। কারণ বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি লিখিত। এ সংবিধানে ১৫৩ টি অনুচ্ছেদ রয়েছে, যা ১১ টি ভাগে বিভক্ত এবং যাতে ১ টি প্রস্তাবনা ও ৭ টি তফসিল রয়েছে। পরিবর্তনের দিক থেকে বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয়। সংবিধানের কোন ধারা বা অংশবিশেষ পরিবর্তন, পরিবর্ধন বা সংশোধন করতে হলে সংসদ সদস্যের মোট দুই-তৃতীয়াংশের ভোট প্রয়োজন হয়। বাংলাদেশ সংবিধানের জনগণের মৌলিক অধিকার প্রদানের ব্যবস্থা করেছে। এ সংবিধানের জনগণ ও মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য একটি অধ্যায় রাখা হয়েছে। সেখানে রাষ্ট্র কতৃক স্বীকৃত বিভিন্ন মৌলিক অধিকারের একটি দীর্ঘ তালিকা দেওয়া হয়েছে। সংবিধানে বাক স্বাধীনতা, জীবনধারণের স্বাধীনতা, চিন্তা ও বিবেকের স্বাধীনতা, সম্পত্তি অধিকার, সভা সমিতির অধিকার, ধর্মীয় স্বাধীনতা ইত্যাদি মৌলিক অধিকারের স্বীকৃত দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ সংবিধানের দ্বিতীয় ভাগে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এ চারটি মূলনীতি উল্লেখ রয়েছে। অতএব উদ্দীপকে উল্লেখিত বৈশিষ্ট্যের সাথে বাংলাদেশ সংবিধানের সাদৃশ্য রয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সংবিধানটি তোমার পাঠ্য বইয়ের কোন সংবিধানের সাথে স…
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর