উদ্দীপকের বক্তব্যে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার সব মূলনীতির প্রকাশ ঘটেনি -বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের বক্তব্যে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার সব মূলনীতির প্রকাশ ঘটেনি -উক্তিটি যথার্থ। ১৯৭২ সালে প্রণীত স্বাধীন বাংলাদেশের সংবিধানের গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা এ চারটি রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে উল্লেখ করা হয়। উদ্দীপকে পার্থের দেশের সাথে বাংলাদেশের রাষ্ট্রপরিচালনার দুটি মূলনীতি অর্থাৎ গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার সাদৃশ্য রয়েছে। কিন্তু বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার আরও দুটি মূলনীতি রয়েছে। যথা - জাতীয়তাবাদ ও সমাজতন্ত্র যা উদ্দীপকে প্রকাশ পায়নি। নিচিতা আলোচনা করা হলো- ১. জাতীয়তাবাদ : ১৯৭২ সালে বাংলাদেশ সংবিধানে চারটির মোট স্তম্ভের মধ্যে অন্যতম হলো জাতীয়তাবাদ। অভিন্ন ভাষা, সংস্কৃতি ও মানবিকতার ভিত্তিতে গড়ে ওঠা বাংলাদেশ জাতীয়তাবাদের প্রাণধারা। এ প্রসঙ্গে সংবিধানের নয় অনুচ্ছেদে বর্ণিত আছে ভাষাগত ও সংস্কৃতি গত এক সপ্তাহ বিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করে জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌম অর্জন করেছে ;বাঙালি জাতির সেই ঐক্য ও সংহতিই হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। আমরা বাঙালি, আমাদের ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য সংস্কৃতি ও ভাষা অন্যান্য সম্প্রদায় থেকে স্বতন্ত্র। আর জাতি হিসেবে নিজ দেশের জনগণের উপর পূর্ণ কর্তৃত্বে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। ২. সমাজতন্ত্র : ১৯৭২ সালে বাংলাদেশ সংবিধানের সন্নিবেশিত রাষ্ট্র পরিচালনার আরেকটি মূলনীতি হল সমাজতন্ত্র। এ প্রসঙ্গে সংবিধানের ১০ অনুচ্ছেদে বলা হয়েছে মানুষের ওপর মানুষের শোষণ থেকে মুক্ত ন্যাসনুগ সমাজ লাভ নিশ্চিত করার উদ্দেশ্যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হলো রাষ্ট্রের লক্ষ্য। এর অর্থ হল শোষণহীন সমাজ প্রতিষ্ঠা। তবে চীন কিংবা রাশিয়ার মতো বাংলাদেশের সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলা হয়নি। বরং সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার কথা বলা হয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের বক্তব্যে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার সব মূলনীতির প্রকাশ …
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর