উদ্দীপকে জনাব 'X [গণিত] বর্ণিত বিষয়টি বাংলাদেশ সংবিধানের কোন দিককে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব X বর্ণিত বিষয়টি বাংলাদেশ সংবিধানের সংসদীয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে নির্দেশ করে। ১৯৭১ সালের স্বাধীনতা লাভের পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মূল দলিল হিসেবে সংবিধান প্রণয়ন করা হয়। ১৯৭২ সালে প্রণীত এ সংবিধানটি রচনার ক্ষেত্রে বাঙালিকে অনেক মেধা, পরিশ্রম এবং সময় দিতে হয়েছে। অনেক চিন্তা চেতনা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সংবিধান প্রণয়ন করেছে। তাই এ সংবিধানটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের সংবিধান হিসেবে স্বীকৃত। এর অনেকগুলো মৌলিক বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে একটি হলো সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন। ১৯৭২ সালে সংবিধান সংসদীয় সরকার পদ্ধতি বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করেছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদ হবে শাসন কাজ পরিচালনার মূল চালিকা শক্তি এবং রাষ্ট্রপ্রধান হিসেবে নিয়ম তান্ত্রিক এবং জনগণের ভোটে নির্বাচিত। এ ব্যবস্থায় জাতীয় সংসদকে সার্বভৌম ক্ষমতার প্রদান করা হয়েছে। ফলের মন্ত্রিসভার সদস্যগণ একক ও যৌথভাবে জাতীয় সংসদের নিকট দায়ী থাকেন। উদ্দীপকে X তার দেশের সংবিধান সম্পর্কে বলতে গিয়ে বলেন তার দেশের রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন এবং সরকার তার কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকেন। এরূপ বর্ণনায় বাংলাদেশ সংবিধানের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার বৈশিষ্ট্যটি পরিলক্ষিত হয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব 'X বর্ণিত বিষয়টি বাংলাদেশ সংবিধানের কোন দিককে নির্দ…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর