'ক' দেশটির সংবিধানের সাথে বাংলাদেশের সংবিধানের সাদৃশ্যগুলো বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে 'ক' রাষ্ট্র দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করা হয়েছে। আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার প্রধান হলেন রাষ্ট্রপতি, যিনি আইনসভার সদস্য নন। উদ্দীপকে 'ক' রাষ্ট্রের ক্ষেত্রে অনুরূপ কথা বলা হয়েছে। নিম্নে মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সংবিধানের সাদৃশ্যগুলো নিয়ে আলোচনা করা হলো- ১. লিখিত দলিল: বাংলাদেশের সংবিধান লিখিত এবং সংক্ষিপ্ত। এতে বাংলাদেশের শাসনব্যবস্থার কাঠামো, রাষ্ট্রভাষা, জাতীয় সংগীত, জাতীয় পতাকা প্রভৃতি সম্পর্কে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানও লিখিত দলিল। ২. নাগরিক মৌলিক অধিকার: মার্কিন সংবিধানের মতো বাংলাদেশের সংবিধান জনগণের মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদান করেছে। এ অধিকার নিশ্চিত করার জন্য সংবিধানে একটি অধ্যায় রাখা হয়েছে। ৩. দুষ্পরিবর্তনীয় সংবিধান: বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয়। সংবিধানের কোনো ধারা বা অংশবিশেষ পরিবর্তন করতে হলে জাতীয় সংসদের মোট সদস্যের দুই-তৃতীয়াংশের ভোট প্রয়োজন হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানও দুষ্পরিবর্তনীয় । ৪. বিচার বিভাগের স্বাধীনতা: মার্কিন সংবিধানের মতো বাংলাদেশের সংবিধানেও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
'ক' দেশটির সংবিধানের সাথে বাংলাদেশের সংবিধানের সাদৃশ্যগুলো বর্ণনা কর।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর