উদ্দীপকে উল্লিখিত বৈশিষ্ট্য ছাড়াও উক্ত সংবিধানে আর কী কী বৈশিষ্ট্য আছে? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত বৈশিষ্ট্য ছাড়াও ১৯৭২ সালের বাংলাদেশ সংবিধানে আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে। উদ্দীপকে উল্লিখিত সংবিধান বাংলাদেশের সংবিধানকে ধারণ করে । এখানে বাংলাদেশ সংবিধানের লিখিত ও দুষ্পরিবর্তনীয়, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার এ বৈশিষ্ট্য গুলো ফুটে উঠেছে। এর বাইরেও সংবিধানে আরো বৈশিষ্ট্য রয়েছে। বাংলাদেশ সংবিধানে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। অর্থাৎ সংবিধান অনুযায়ী বাংলাদেশ একটি প্রজাতন্ত্র। একজন নামমাত্র রাষ্ট্রপতি হবেন রাষ্ট্রপ্রধান, যার নামে রাষ্ট্রের শাসন কার্য পরিচালিত হবে এবং তিনি সংসদে সদস্যদের ভোটে নির্বাচিত হবেন। বাংলাদেশের সংবিধানের সংসদীয় পদ্ধতির সরকার প্রবর্তন করা হয়। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রী পরিষদ হবে শাসন কার্য পরিচালনার মূল চালিকাশক্তি। সংবিধানে এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিধান রাখা হয় এবং এ আইনসভার নাম দেওয়া হয় জাতীয় সংসদ।সংবিধানে বাংলাদেশকে একটি এক কেন্দ্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়, যেখানে কেন্দ্রীয় সরকারকে সকল ক্ষমতার প্রদান করা হয়। সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য বিচারবিভাগের নির্বাহী বিভাগ থেকে পৃথক করার ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ সংবিধানে প্রাপ্তবয়স্ক নাগরিকের সার্বজনীন ভোটাধিকার প্রণয়ন করা হয়। আলোচনার পরিশেষে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত বৈশিষ্ট্যের সমন্বয়ে বাংলাদেশ সংবিধান একটি উত্তম সংবিধানের রূপ ধারণ করেছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বৈশিষ্ট্য ছাড়াও উক্ত সংবিধানে আর কী কী বৈশিষ্ট্য…
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর