উদ্দীপকের রাষ্ট্রের সংবিধানের সাথে বাংলাদেশের মূল সংবিধানের তুলনা কর।
উত্তর: উদ্দীপকের 'ক' রাষ্ট্রের সংবিধানের সাথে বাংলাদেশের মূল সংবিধানে যথেষ্ট সাদৃশ্য-বৈসাদৃশ্য রয়েছে। উদ্দীপকের 'ক' রাষ্ট্রের সংবিধান অনুসারে ঐ রাষ্ট্রের রাষ্ট্রপতি শাসিত সরকার বিদ্যমান। রাষ্ট্রটিতে দুই কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। সরকারের তিনটি বিভাগ স্বাধীন ও স্বতন্ত্র এবং বিচার বিভাগের পর্যালোচনা করার ক্ষমতা রয়েছে। এছাড়াও উক্ত সংবিধানের গুরুত্বপূর্ণ দিক হলো রাষ্ট্র পরিচালনার নীতির সন্নিবেশ।এ সংবিধানের সাথে বাংলাদেশের মূল সংবিধানের সাদৃশ্যবসদৃশ্য রয়েছে। উভয় দেশের সংবিধান লিখিত। বাংলাদেশ সংবিধানের মতো 'ক' রাষ্ট্রের সংবিধানেও সংবিধানের প্রাধান্য স্বীকৃত। উভয় সংবিধানের রাষ্ট্রপরিচালনার মূলনীতি উল্লেখ রয়েছে।। তবে 'ক' রাষ্ট্রের তুলনায় বাংলাদেশের মূল সংবিধানের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো এ সংবিধান সংবিধান দুষ্পরিবর্তনীয় । এ সংবিধানে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থার বিধান রয়েছে। যেখানে প্রধানমন্ত্রী সর্বময় ক্ষমতার অধিকারী এবং রাষ্ট্রপতি নিয়ম তান্ত্রিক রাষ্ট্রপ্রধান। বাংলাদেশ সংবিধানে এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিধান রাখা হয়েছে যার নাম জাতীয় সংসদ। এছাড়া এ সংবিধানের তিনটি বিভাগের মধ্যে বিশেষ সম্পর্ক বিদ্যমান। আইন সভার সদস্যরা শাসনব্যবস্থায় অংশগ্রহণ করে। আবার শাসন বিভাগের সদস্যরা তাদের কাজের জন্য আইন সবার কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে। সুতরাং আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকের 'ক' রাষ্ট্রের সংবিধানের তুলনায় বাংলাদেশের সংবিধানের বেশ তারতম্য রয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের রাষ্ট্রের সংবিধানের সাথে বাংলাদেশের মূল সংবিধানের তুলনা কর।
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর