উদ্দীপকে প্রতিফলিত বাংলাদেশ সংবিধানের উক্ত সংশোধনীর বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে প্রতিফলিত বাংলাদেশ সংবিধানের সংশোধনীটি হলো পঞ্চম সংশোধনী। রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানের সামরিক ফরমান, আদেশ- নির্দেশগুলোকে বৈধতা প্রদানের জন্য ১৯৭৯ সালের ৪ এপ্রিল তৎকালীন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান পঞ্চম সংবিধান সংশোধনী বিল জাতীয় সংসদে উত্থাপন করেন। ১৯৭৯ সালের ৫ এপ্রিল জাতীয় সংসদ এ সংশোধনীসমূহ পাস করে এবং ৬ এপ্রিল রাষ্ট্রপতি কর্তৃক তা অনুমোদিত হয়। এ সংশোধনী দ্বারা সংবিধানের প্রারম্ভে প্রস্তাবনার আগে 'বিসমিল্লাহির রাহমানির রাহীম' (পরম দয়ালু ও করুণাময় আল্লাহর নামে শুরু করছি) কথাগুলো সংযোজন করা হয়। নাগরিকত্বের ক্ষেত্রে বলা হয়, বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত হবে এবং বাংলাদেশের নাগরিকগণ 'বাংলাদেশি' বলে গণ্য হবেন। বাংলাদেশ সরকারের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত আছেন তারা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এবং সরকারি কর্মচারীগণ চাকরিকালীন অবস্থায় সংসদ সদস্য হবার যোগ্যতা হারাবেন বলে বিধান করা হয়। এ সংশোধনী মোতাবেক জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত ১৫টি আসন ১০ বছরের পরিবর্তে ১৫ বছর নির্ধারণ করা হয়। এছাড়া রাষ্ট্রীয় আদর্শ এবং সংবিধান সংশোধন সম্পর্কিত কোনো বিল জাতীয় সংসদ কর্তৃক গৃহীত হলে জনমত যাচাইয়ের জন্য রাষ্ট্রপতির গণভোটের ব্যবস্থা সংক্রান্ত বিধান সংযুক্ত করা হয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রতিফলিত বাংলাদেশ সংবিধানের উক্ত সংশোধনীর বৈশিষ্ট্যগুলো আ…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর