জনাব শাখাওয়াত হোসেনের সংস্থাটির সাথে তোমার পঠিত কোন সংস্থার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব শাখাওয়াত হোসেনের সংস্থাটির সাথে আমার পঠিত সংস্থা ইউনিয়ন পরিষদের মিল রয়েছে। পল্লি অঞ্চলের স্থানীয় সমস্যার সমাধান এবং জনগণের প্রয়োজন মেটানোর জন্য নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত সংস্থা হলো ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ জনকল্যাণমূলক অনেক কাজ করে থাকে। ১ জন চেয়ারম্যান, ৯জন নির্বাচিত সদস্য এবং ৩ জন মহিলা সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। একটি ইউনিয়ন ৯টি ওয়ার্ডে বিভক্ত থাকে। ইউনিয়ন পরিষদে সরকার কর্তৃক নিয়োগকৃত ১ জন সচিব থাকেন যিনি ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কাজ করেন। ইউনিয়ন পরিষদের কার্যকাল ৫ বছর। উদ্দীপকে বলা হয়েছে, জনাব শাখাওয়াত হোসেন একটি স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার নির্বাচিত প্রধান। তিনিসহ মোট ১৩ জন সদস্য নিয়ে সংস্থাটি গঠিত। তার সংস্থাটি পল্লি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ এখানে ইউনিয়ন পরিষদের প্রতি ইঙ্গিত করা হয়েছে। কারণ ইউনিয়ন পরিষদ ১৩ জন সদস্য নিয়ে গঠিত এবং এটি পল্লি অঞ্চলের স্থানীয় সমস্যা সমাধান এবং অবকাঠামোগত উন্নয়নে কাজ করে থাকে। তাই বলা যায়, জনাব শাখাওয়াত হোসেনের সংস্থাটি হলো ইউনিয়ন পরিষদ।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
জনাব শাখাওয়াত হোসেনের সংস্থাটির সাথে তোমার পঠিত কোন সংস্থার মিল রয…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর