মাইকেল জন তার সংস্থাটিকে আধুনিক করতে কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারেন? তোমার মতের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের মাইকেল জন স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান পৌরসভার একজন নির্বাচিত মেয়র। উক্ত সংস্থা অর্থাৎ পৌরসভাকে শক্তিশালী ও আধুনিক করার জন্য তিনি নিম্নবর্ণিত পদক্ষেপগুলো গ্রহণ করতে পারেন- স্বচ্ছতা: পৌরসভার দৈনন্দিন কার্যাবলির মধ্যে স্বচ্ছতা নিয়ে আসা খুবই জরুরি। কারণ কাজের মধ্যে স্বচ্ছতা থাকলে তা জনকল্যাণমুখী হয়। জবাবদিহিতা: পৌরসভার নগর এলাকায় নানাবিধ কাজের জন্য জনগণের নিকট জবাবদিহি করলে তা সংস্থার সুনামের পথ সুগম করে। ফলে উক্ত প্রতিষ্ঠান একটি শক্তিশালী স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের রূপ ধারণ করে। আইনের শাসন: পৌরসভাকে শক্তিশালী করার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করা একান্ত অপরিহার্য। আইন অনুযায়ী নির্বাচিত প্রতিনিধিদের সঠিকভাবে দায়িত্ব পালন করা উচিত। কারণ তাদের সঠিকভাবে দায়িত্ব পালন প্রতিষ্ঠানের সুনাম বয়ে আনে। অংশগ্রহণ: উক্ত সংস্থায় জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের ফলে জনগণের প্রতি নির্বাচিত প্রতিনিধিদের দায়বদ্ধতা বেড়ে যায় এবং এরা কাজের প্রতি বেশ মনোযোগী হয়ে থাকেন। পদচ্যুতি: কোনো প্রতিনিধি ক্ষমতার অপব্যবহার করলে তাকে পদচ্যুতি করার বিধানকে শক্তিশালী করা দরকার। এছাড়া দৈহিক ও মানসিক অক্ষমতা, অসদাচরণ, তহবিল আত্মসাৎ প্রভৃতি কারণে তাদেরকে অপসারণের ব্যবস্থা করা প্রয়োজন। প্রযুক্তির ব্যবহার: শহরকেন্দ্রিক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে পৌরসভাকে আধুনিক ও জনকল্যাণমুখী করতে তথ্য-প্রযুক্তি নির্ভর হওয়া জরুরি। কেননা বর্তমান যুগে আধুনিকায়নের অপর নাম তথ্য-প্রযুক্তি। তথ্য-প্রযুক্তির মাধ্যমে দ্রুত সেবা প্রদান করা যায়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
মাইকেল জন তার সংস্থাটিকে আধুনিক করতে কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারেন…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর