উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের অনুরূপ যে প্রতিষ্ঠান শহর এলাকায় রয়েছে তার গঠন বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের অনুরূপ যে প্রতিষ্ঠান শহর এলাকায় রয়েছে তা হলো পৌরসভা। শহরকেন্দ্রিক স্থানীয় স্বায়ত্তশাসন কাঠামোর মৌলিক একক হচ্ছে পৌরসভা। আগে যেসব ছোট শহরে 'শহর কমিটি' ছিল সেগুলোতে বর্তমানে পৌরসভা গঠিত হয়েছে। পৌরসভা শহরের জনগণের স্থানীয় সমস্যাগুলোর সমাধান এবং উন্নয়নমূলক কাজ করার জন্য স্বায়ত্তশাসিত সংস্থা। প্রতিটি পৌরসভাকে কতগুলো ওয়ার্ডে বিভক্ত করা হয়। পৌরসভার ওয়ার্ড সংখ্যা নির্ধারিত হয় শহরের আয়তন ও জনসংখ্যার ভিত্তিতে। একজন মেয়র, কয়েকজন কাউন্সিলর ও সরকার কর্তৃক মনোনীত কয়েকজন মহিলা কাউন্সিলর নিয়ে পৌরসভা গঠিত হয়। মেয়র ও কাউন্সিলরগণ জনগণের ভোটে নির্বাচিত হন। প্রত্যেক ওয়ার্ড হতে একজন কাউন্সিলর নির্বাচিত হন। প্রতি তিনটি ওয়ার্ড হতে সংরক্ষিত আসনে একজন মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। পৌরসভার মেয়র, কাউন্সিলরদের কার্যকালের মেয়াদকাল পাঁচ বছর। বাংলাদেশে বর্তমানে ৩২৭টি পৌরসভা রয়েছে। এগুলো এদেশের শহরকেন্দ্রিক উন্নয়ন ও প্রশাসনিক দায়িত্ব পালনের প্রধান স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের অনুরূপ যে প্রতিষ্ঠান শহর এলাকায় রয়েছ…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর