শেয়ারFacebookWhatsApp

স্থানীয় সরকার বলতে কী বোঝায়?

উত্তর: স্থানীয় সরকার বলতে একটি দেশের ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলভিত্তিক জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা স্থানীয়ভাবে পরিচালিত শাসনব্যবস্থাকে বোঝায়। স্থানীয় শাসনব্যবস্থায় সরকার কর্তৃক নিযুক্ত কর্মচারীবৃন্দ থাকেন যারা সরকারের মূল লক্ষ্য ও নীতিসমূহ বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনকল্যাণ ও সুশাসন নিশ্চিত করে। স্থানীয় সরকার স্থানীয় জনগণকে স্থানীয় সমস্যা এবং এর সমাধান সম্পর্কে সচেতন করে তোলে। বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্নস্তর হলো স্থানীয় শাসন।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

স্থানীয় সরকার বলতে কী বোঝায়?

উদ্দীপক

ছকটি লক্ষ করে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দাও। [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর]

উত্তর

সিটি কর্পোরেশনের নির্বাচিত সদস্যদের কাউন্সিলর বলা হয়।

উত্তর

স্থানীয় সরকার বলতে একটি দেশের ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলভিত্তিক জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা স্থানীয়ভাবে পরিচালিত শাসনব্যবস্থাকে বোঝায়। স্থানীয় শাসনব্যবস্থায় সরকার কর্তৃক নিযুক্ত কর্মচারীবৃন্দ থাকেন যারা সরকারের মূল লক্ষ্য ও নীতিসমূহ বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনকল্যাণ ও সুশাসন নিশ্চিত করে। স্থানীয় সরকার স্থানীয় জনগণকে স্থানীয় সমস্যা এবং এর সমাধান সম্পর্কে সচেতন করে তোলে। বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্নস্তর হলো স্থানীয় শাসন।

উত্তর

উদ্দীপকের 'ক' প্রতিষ্ঠানটি হলো ইউনিয়ন পরিষদ। কেননা উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে ১ জন চেয়ারম্যান, ৯ জন নির্বাচিত সদস্য এবং ৩ জন সংরক্ষিত নারী সদস্য রয়েছে যা ইউনিয়ন পরিষদের গঠন কাঠামোকে ইঙ্গিত করে। ইউনিয়ন পরিষদ গ্রামীণ অঞ্চলের উন্নয়নের লক্ষ্যে নানাবিধ কার্যাবলি সম্পাদন করে থাকে। এ সংস্থাটি গ্রামীণ জনগণের মানোন্নয়ন এবং উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে কাজ করে থাকে। জনকল্যাণের জন্য রাস্তাঘাট নির্মাণ, খেলাধুলার মাঠ নির্মাণ, পার্ক তৈরি, এসব বিষয়ের রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধান, রাস্তাঘাটের আলোর ব্যবস্থা করা ইউনিয়ন পরিষদের কাজ। গোরস্তান, শ্মশানঘাট ইত্যাদি তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণ করা এবং পুকুর তৈরি করাও ইউনিয়ন পরিষদের কাজ। ইউনিয়ন পরিষদ জনস্বাস্থ্য সংরক্ষণের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, পয়ঃনিষ্কাশন, পানীয় জলের ব্যবস্থা করাসহ মা ও শিশুস্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমে ইউনিয়ন পরিষদ সহায়তা করে। এছাড়াও বৃক্ষরোপণ, কৃষির উন্নয়নের জন্য উন্নত সার, বীজ, কীটনাশক সরবরাহ, উন্নত চাষাবাদ পদ্ধতি কৃষকের নিকট পৌছে দেওয়ার কাজও ইউনিয়ন পরিষদ করে থাকে। শিক্ষার উন্নয়ন, যুব উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির জন্যও ইউনিয়ন পরিষদ গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করে থাকে।

উত্তর

ক' প্রতিষ্ঠানটি তথা ইউনিয়ন পরিষদ যে ধরনের শাসনকার্য পরিচালনা করে তা মূলত স্থানীয় স্বায়ত্তশাসন। স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকাভিত্তিক সমস্যা, জনগণের প্রয়োজন, স্থানীয়ভাবে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত স্বায়ত্তশাসিত সংস্থার সাহায্যে পূরণ করার মাধ্যমে একদিকে যেমন সুষ্ঠুভাবে শাসনকার্য পরিচালনা সম্ভব হয় অন্যদিকে তেমনিভাবে জনগণের অংশগ্রহণের সুযোগ নিশ্চিতকরণের মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠিত হয়। এক্ষেত্রে স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব অপরিসীম। এর সাহায্য স্ব-স্ব এলাকার সমস্যাগুলো চিহ্নিত করা এবং সম্ভাব্য সমাধান নির্দেশ করা সম্ভব। কারণ কেন্দ্রীয় সরকারের পক্ষে এলাকাভিত্তিক সমস্যাগুলো সমাধান করা সম্ভব হয় না। এ শাসনব্যবস্থার মাধ্যমে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি পায় ও তাদের মাঝে রাজনৈতিক চেতনার সঞ্চার হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের হাতে সমস্যা সমাধানের ক্ষমতা থাকায় স্বল্প সময়ে এবং কম ব্যয়ে সমস্যার সঠিক সমাধান সম্ভব হয়। এ শাসনকার্যের মাধ্যমে এলাকাভিত্তিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। এছাড়াও এ শাসনকার্যের ফলে সুষ্ঠু জনমত গড়ে ওঠে। গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য যা অপরিহার্য। সুতরাং বলা যায় যে, ইউনিয়ন পরিষদ দ্বারা পরিচালিত স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব অপরিসীম।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।