উদ্দীপকে বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসনের কোন স্তরের প্রতিফলন হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসনের সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদের প্রতিফলন ঘটেছে।বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসন দুটি পর্যায়ে বিভক্ত। যেমন- গ্রামকেন্দ্রিক স্থানীয় স্বায়ত্তশাসন এবং নগরকেন্দ্রিক স্থানীয় স্বায়ত্তশাসন। এর মধ্যে গ্রামকেন্দ্রিক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহের অন্তর্গত ইউনিয়ন পরিষদ প্রশাসনিক পর্যায়ের সর্বনিম্নে অবস্থিত। গ্রামীণ জনগণের সমস্যা সমাধানের মাধ্যমে এলাকার সঠিক উন্নয়নের লক্ষ্যে ইউনিয়ন পরিষদের মতো স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে। এই ইউনিয়ন পরিষদ ১৩ জন সদস্য নিয়ে গঠিত। উদ্দীপকেও এ প্রতিষ্ঠানের প্রতিফলন ঘটেছে।উদ্দীপকে জনগণের প্রত্যক্ষ ভোটে একজন নির্বাচিত চেয়ারম্যন, ৯ জন নির্বাচিত সদস্য ও ৩ জন সংরক্ষিত আসনে নির্বাচিত মহিলা সদস্যের কথা বলা হয়েছে। এখানে মূলত ইউনিয়ন পরিষদের প্রতিই ইঙ্গিত করা হয়েছে। কেননা প্রতিটি ইউনিয়ন পরিষদ একজন চেয়ারম্যান ও ১২ জন সদস্য নিয়ে গঠিত হয়, যার মধ্যে ৯ জন সাধারণ আসনের সদস্য ও ৩ জন সংরক্ষিত আসনের সদস্য। চেয়ারম্যান ও সাধারণ আসনের সদস্যগণ প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। প্রত্যেক ইউনিয়ন পরিষদে শুধুমাত্র মহিলাদের জন্য তিনটি আসন সংরক্ষিত থাকে। তবে উক্ত সংরক্ষিত আসনের সদস্যগণও প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। নয়টি সাধারণ আসনের সদস্য নির্বাচনে মহিলা প্রার্থীগণও অংশগ্রহণ করতে পারেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিষদের একজন সদস্য বলে গণ্য হন। ইউনিয়ন পরিষদের মেয়াদ ৫ বছর। তাছাড়া ইউনিয়ন পরিষদে সার্বক্ষণিক দায়িত্ব পালন করার জন্য একজন বেতনভুক্ত সচিব থাকে। তাই বলা যায়, উদ্দীপকে ইউনিয়ন পরিষদের প্রতিফলন লক্ষণীয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসনের কোন স্তরের প্রতিফলন হয়েছ…
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর