উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের প্রতিষ্ঠান? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি হলো ইউনিয়ন পরিষদ।এদেশের সর্বাপেক্ষা প্রাচীন স্থানীয় প্রতিষ্ঠান হলো ইউনিয়ন পরিষদ। সেই ব্রিটিশ-পূর্ব আমল হতে এর অগ্রযাত্রা শুরু। এর কাজ হলো স্থানীয় পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষা ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পাদন করা। উদ্দীপকে এ প্রতিষ্ঠানটিরই ইঙ্গিত পাওয়া যায়।উদ্দীপকে বলা হয়েছে এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। পল্লি অঞ্চলের জনগণের সমস্যা সমাধান ও উন্নয়ন করাই এর কাজ। এতে একজন চেয়ারম্যান নয়জন সদস্য ও তিনজন মহিলা সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। ইউনিয়ন পরিষদের ক্ষেত্রেও এ বিষয়গুলো লক্ষ করা যায়। এটি সর্বমোট ১৩জন সদস্যের সমন্বয়ে গঠিত একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিটি ইউনিয়ন পরিষদ ৯টি ওয়ার্ডে বিভক্ত। প্রত্যেকটি ওয়ার্ড থেকে একজন করে ৯ জন পুরুষ সদস্য; প্রতি তিন ওয়ার্ড থেকে একজন করে মহিলা সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। সেই সাথে সমগ্র ইউনিয়নের জনগণের সরাসরি ভোটে ১ জন চেয়ারম্যান নির্বাচিত হন। জনবহুল গ্রামাঞ্চলের সার্বিক উন্নয়নের জন্যই ইউনিয়ন পরিষদ কাজ করে থাকে। এ আলোচনা থেকে বোঝা যায়, উদ্দীপকে ইউনিয়ন পরিষদের কথাই বলা হয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের প্রতিষ্ঠান? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর