তুমি কি মনে কর, উক্ত সংস্থা গ্রামের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারে? মতামত দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি উক্ত সংস্থা অর্থাৎ ইউনিয়ন পরিষদ গ্রামের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। ইউনিয়ন পরিষদ গ্রামীণ আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। জনগণের অর্থনৈতিক উন্নয়নের জন্য কুটির শিল্প স্থাপন ও সমবায় আন্দোলন পরিচালনা এবং এ ব্যাপারে জনগণকে উৎসাহিত করে। নিজ অফিসের ব্যয় নির্বাহের জন্য বিভিন্ন ধরনের কর ধার্য ও আদায় এবং বিভিন্ন ধরনের' রাজস্ব সংগ্রহে সরকারকে সহায়তা করে। কৃষির উন্নয়নের জন্য উন্নতমানের বীজ, সার ও কীটনাশক সরবরাহ এবং অধিক খাদ্য উৎপাদনে উৎসাহ প্রদান করে। মৎস্য চাষ, পশুপালন ও পশুসম্পদ উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। জনস্বাস্থ্য রক্ষার জন্য ইউনিয়ন পরিষদ পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করে। প্রাথমিক চিকিৎসার জন্য দাতব্য হাসপাতাল প্রতিষ্ঠা করে। পানি সরবরাহের জন্য কূপ, নলকূপ, পুকুর ও দীঘি খনন এবং সংরক্ষণ করে। শিক্ষা বিস্তার ও নিরক্ষতা দূরীকরণের জন্য দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বয়স্ক শিক্ষাদান কেন্দ্র ও লাইব্রেরি স্থাপন করে। নারীর কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষমতায়নে ইউনিয়ন পরিষদ বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করে থাকে। উপরের আলোচনা শেষে বলা যায়, পল্লি এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে ইউনিয়ন পরিষদ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, উক্ত সংস্থা গ্রামের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূম…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর