উদ্দীপকের সমীর যে স্থানীয় পরিষদে ভোট দেবে তার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন পরিষদের মিল আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সমীর যে স্থানীয় পরিষদে ভোট দেবে তার সাথে আমার পাঠ্যবইয়ের ইউনিয়ন পরিষদের মিল আছে। ইউনিয়ন পরিষদ বাংলাদেশের পল্লি অঞ্চলের সর্বনিম্ন প্রশাসনিক ইউনিট। প্রাথমিক পর্যায়ে ইউনিয়ন পরিষদের ভূমিকা নিরাপত্তামূলক কর্মকাণ্ডে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীকালে এটিই স্থানীয় সরকারের প্রাথমিক ভিত্তিরূপে গড়ে ওঠে। ইউনিয়ন পরিষদ গঠিত হয় ১ জন চেয়ারম্যান, ৯ জন নির্বাচিত সদস্য এবং ৩ জন সংরক্ষিত আসনে সরাসরি ভোটে নির্বাচিত মহিলা সদস্য নিয়ে। অর্থাৎ ইউনিয়ন পরিষদ গঠিত হয় মোট ১৩ জন নির্বাচিত প্রতিনিধির সমন্বয়ে। পরিষদের সার্বক্ষণিক দাপ্তরিক কাজ করেন সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত ও বেতনভুক্ত একজন সেক্রেটারি। উদ্দীপকে বলা হয়েছে, সমীর গ্রামে বাস করে। সে নতুন ভোটার হয়েছে। সামনে স্থানীয় পরিষদ নির্বাচন। সমীরকে ৩টি ভোট দিতে হবে। এ পরিষদের মূল লক্ষ্য হলো পল্লি জনগণের শিক্ষা, স্বাস্থ্যসহ সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন ঘটানো এবং এতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা। উক্ত পরিষদ সরকারের নীতি বাস্তবায়ন করে। এখানে ইউনিয়ন পরিষদের প্রতি ইঙ্গিত করা হয়েছে। কারণ ইউনিয়ন পরিষদ গ্রামকেন্দ্রিক স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন ভোটার পদক্রম অনুযায়ী ৩ জন প্রার্থীকে ভোট দিতে পারে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ইউনিয়ন পরিষদ সরকারের গৃহীত নীতি বাস্তবায়নে সহযোগিতা করে। তাই বলা যায়, যে স্থানীয় পরিষদে সমীর ভোট দেবে সেটি হলো ইউনিয়ন পরিষদ।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সমীর যে স্থানীয় পরিষদে ভোট দেবে তার সাথে তোমার পাঠ্যবইয়ের…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর