শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে কর, উক্ত স্থানীয় সরকারব্যবস্থা শহরের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে? বিশ্লেষণ কর।

উত্তর: হ্যাঁ, আমি মনে করি উক্ত স্থানীয় সংস্থা তথা সিটি কর্পোরেশন শহরের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।সিটি কর্পোরেশন স্থানীয় স্বায়ত্তশাসিত একটি সংস্থা। মোট ২৫ জন সদস্য নিয়ে সিটি কর্পোরেশন গঠিত হয়। যদিও সিটি কর্পোরেশন আয়তন এবং জনসংখ্যার পার্থক্যের জন্য এর সদস্যসংখ্যার তারতম্য হতে পারে। কিন্তু সদস্যসংখ্যা যাই হোক না কেন, এরা সম্মিলিতভাবে জনকল্যাণে ভূমিকা রাখেন।মহানগর এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং বিভিন্ন সমস্যা দূরীকরণে সিটি কর্পোরেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মহানগরীর জনজীবনকে নিরাপদ রাখার জন্য সন্ত্রাস, চুরি-ডাকাতি ও ছিনতাই প্রতিরোধের ব্যবস্থা করে। সিটি কর্পোরেশন মহানগর এলাকায় পচা-বাসি ও ভেজাল খাদ্যদ্রব্য বিক্রয় ও সরবরাহের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। মহানগর এলাকায় গবাদি পশু ও হাঁস-মুরগির চিকিৎসা কেন্দ্র স্থাপন, গবাদি পশু রেজিস্ট্রিকরণ, বিপজ্জনক পশু আটক ও হত্যা, পশুর মৃতদেহ অপসারণ, হাঁস-মুরগির খামার স্থাপন ইত্যাদি কাজ করে।মহানগরীর গরিব-দুঃখী মানুষকে সাহায্য করা, অনাথ আশ্রম ও জনকল্যাণমূলক কেন্দ্র স্থাপন, ভিক্ষাবৃত্তি ও পতিতাবৃত্তি রোধ ও পুনর্বাসন, জুয়াখেলা, মাদকাসক্তি ও অসামাজিক কাজ প্রতিরোধের ব্যবস্থা করে।মহানগরীর নিরক্ষরতা দূরীকরণের জন্য বয়স্ক শিক্ষাকেন্দ্র, নৈশ বিদ্যালয় স্থাপন করে। শিক্ষাবিস্তারের জন্য নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, শিক্ষা প্রতিষ্ঠানের অনুদান প্রদান, হোস্টেল নির্মাণ, বৃত্তি প্রদান, পাঠাগার নির্মাণ ও পরিচালনা ইত্যাদি কাজ করে। সাংস্কৃতিক উন্নয়নের জন্য সিটি কর্পোরেশন মিলনায়তন, আর্ট-গ্যালারি, তথ্যকেন্দ্র, জাদুঘর, মুক্তমঞ্চ ইত্যাদি নির্মাণ করে।সিটি কর্পোরেশন মহানগর এলাকায় ঘরবাড়ি নির্মাণের অনুমতি প্রদান করে। অননুমোদিত ঘরবাড়িসহ সকল স্থাপনা ভেঙে দেয় এবং অবৈধ দখল উচ্ছেদের ব্যবস্থা করে। এসবগুলো কাজই জনকল্যাণমূলক। মেয়র কিংবা কাউন্সিলর এককভাবে এ কাজ করতে পারেন না। তাদের পারস্পরিক সহযোগিতা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এসব কার্যাবলি সম্পন্ন হয়। জনকল্যাণে তাদের সম্মিলিত প্রচেষ্টা লক্ষ করা যায়।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

তুমি কি মনে কর, উক্ত স্থানীয় সরকারব্যবস্থা শহরের উন্নয়নের জন্য গুরু…

উদ্দীপক

সম্প্রতি স্থানীয় সরকার বিল-২০১১ জাতীয় সংসদে পাশ হয়েছে। এই আইনের মাধ্যমে ঢাকা মহানগরীকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। রেবেকা মনে করে, মহানগরের সার্বিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং এর সুষ্ঠু বাস্তবায়নের জন্যই এমনটি করা হয়েছে। [আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]

উত্তর

মজলুম জননেতা ছিলেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী।

উত্তর

হাজী শরীয়তউল্লাহ পরিচালিত আন্দোলনের নাম 'ফরায়েজি আন্দোলন'। 'ফরায়েজি' শব্দটি এসেছে 'ফরজ' শব্দ থেকে, যার অর্থ 'অবশ্য পালনীয়'। তিনি তার অনুসারীদের ধর্মীয় কুসংস্কারমুক্ত হয়ে মুসলমানদের 'ফরজ' অর্থাৎ অবশ্য করণীয় কর্তব্য পালনে আহ্বান জানান। কেননা, হাজী শরীয়তউল্লাহ লক্ষ করেন, মুসলমান জনগণ পীরপূজা, পীরের দরগায় উরস এবং কবর পূজায় লিপ্ত। তিনি এসব পালনের ঘোর বিরোধিতা করেন এবং সামাজিক ও ধর্মীয় আন্দোলন শুরু করেন। এ কারণেই তার নেতৃত্বে পরিচালিত আন্দোলনের নাম হয়েছে ফরায়েজি আন্দোলন।

উত্তর

উদ্দীপকে সিটি কর্পোরেশনের ইঙ্গিত দেওয়া হয়েছে। বিভাগীয় বড় শহরগুলোতে যে স্থানীয় সরকার কাজ করে সেটিই সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের উদ্দেশ্য হলো নগর এলাকায় বিপুল জনগোষ্ঠীর উন্নত জীবনব্যবস্থা গড়ে তোলাসহ সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক দিকের ব্যাপক উন্নয়ন সাধন করা। উদ্দীপকে বলা হয়েছে স্থানীয় সরকার বিল ২০১১ অনুযায়ী ঢাকা মহানগরীকে দুই 'ভাগে ভাগ করা হয়েছে। মূলত এখানে সিটি কর্পোরেশনের কথা বলা হয়েছে। কারণ ২০১১ সালের এই আইন দ্বারা ঢাকা সিটি কর্পোরেশন দুটি ভাগে ভাগ হয়ে যায়। সিটি কর্পোরেশন বাংলাদেশের নগরসমূহে স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করছে। সিটি কর্পোরেশনগুলো শহরগুলোর জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হয়। সিটি কর্পোরেশন নির্বাচনের বর্তমান বিধিমালা অনুযায়ী সিটি কর্পোরেশনের ভোটারদের প্রত্যক্ষ ভোটে একজন মেয়র নির্বাচিত হন এবং সিটি কর্পোরেশনের অধীন এলাকার জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক ওয়ার্ডে বিভক্ত করে প্রত্যেক ওয়ার্ড থেকে একজন করে কমিশনার নির্বাচিত হবেন। তাছাড়া প্রতি তিনটি সাধারণ ওয়ার্ড মিলে একজন মহিলা. প্রার্থী নির্বাচিত হয়। এ সমস্ত নির্বাচিত প্রার্থীদের সমন্বয়েই সিটি কর্পোরেশন গঠিত হয়। সিটি কর্পোরেশনের মেয়াদকাল পাঁচ বছর।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি উক্ত স্থানীয় সংস্থা তথা সিটি কর্পোরেশন শহরের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।সিটি কর্পোরেশন স্থানীয় স্বায়ত্তশাসিত একটি সংস্থা। মোট ২৫ জন সদস্য নিয়ে সিটি কর্পোরেশন গঠিত হয়। যদিও সিটি কর্পোরেশন আয়তন এবং জনসংখ্যার পার্থক্যের জন্য এর সদস্যসংখ্যার তারতম্য হতে পারে। কিন্তু সদস্যসংখ্যা যাই হোক না কেন, এরা সম্মিলিতভাবে জনকল্যাণে ভূমিকা রাখেন।মহানগর এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং বিভিন্ন সমস্যা দূরীকরণে সিটি কর্পোরেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মহানগরীর জনজীবনকে নিরাপদ রাখার জন্য সন্ত্রাস, চুরি-ডাকাতি ও ছিনতাই প্রতিরোধের ব্যবস্থা করে। সিটি কর্পোরেশন মহানগর এলাকায় পচা-বাসি ও ভেজাল খাদ্যদ্রব্য বিক্রয় ও সরবরাহের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। মহানগর এলাকায় গবাদি পশু ও হাঁস-মুরগির চিকিৎসা কেন্দ্র স্থাপন, গবাদি পশু রেজিস্ট্রিকরণ, বিপজ্জনক পশু আটক ও হত্যা, পশুর মৃতদেহ অপসারণ, হাঁস-মুরগির খামার স্থাপন ইত্যাদি কাজ করে।মহানগরীর গরিব-দুঃখী মানুষকে সাহায্য করা, অনাথ আশ্রম ও জনকল্যাণমূলক কেন্দ্র স্থাপন, ভিক্ষাবৃত্তি ও পতিতাবৃত্তি রোধ ও পুনর্বাসন, জুয়াখেলা, মাদকাসক্তি ও অসামাজিক কাজ প্রতিরোধের ব্যবস্থা করে।মহানগরীর নিরক্ষরতা দূরীকরণের জন্য বয়স্ক শিক্ষাকেন্দ্র, নৈশ বিদ্যালয় স্থাপন করে। শিক্ষাবিস্তারের জন্য নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, শিক্ষা প্রতিষ্ঠানের অনুদান প্রদান, হোস্টেল নির্মাণ, বৃত্তি প্রদান, পাঠাগার নির্মাণ ও পরিচালনা ইত্যাদি কাজ করে। সাংস্কৃতিক উন্নয়নের জন্য সিটি কর্পোরেশন মিলনায়তন, আর্ট-গ্যালারি, তথ্যকেন্দ্র, জাদুঘর, মুক্তমঞ্চ ইত্যাদি নির্মাণ করে।সিটি কর্পোরেশন মহানগর এলাকায় ঘরবাড়ি নির্মাণের অনুমতি প্রদান করে। অননুমোদিত ঘরবাড়িসহ সকল স্থাপনা ভেঙে দেয় এবং অবৈধ দখল উচ্ছেদের ব্যবস্থা করে। এসবগুলো কাজই জনকল্যাণমূলক। মেয়র কিংবা কাউন্সিলর এককভাবে এ কাজ করতে পারেন না। তাদের পারস্পরিক সহযোগিতা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এসব কার্যাবলি সম্পন্ন হয়। জনকল্যাণে তাদের সম্মিলিত প্রচেষ্টা লক্ষ করা যায়।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।