উদ্দীপকের আশরাফের মামা যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান তার গঠন বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে আশরাফের মামা উপজেলা পরিষদের প্রধান। বাংলাদেশ নির্বাচন কমিশনের জারিকৃত "স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) নির্বাচন বিধিমালা-২০০৮" অনুযায়ী উপজেলা পরিষদের গঠন নিম্নরূপ- ১. জনগণের সরাসরি ভোটে নির্বাচিত ১ জন চেয়ারম্যান।২. জনগণের সরাসরি ভোটে নির্বাচিত ১ জন ভাইস চেয়ারম্যান (পুরুষ)।৩. জনগণের সরাসরি ভোটে নির্বাচিত ১ জন মহিলা ভাইস চেয়ারম্যান।৪. সংশ্লিষ্ট উপজেলার আওতাধীন প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।৫. সংশ্লিষ্ট উপজেলার আওতাধীন পৌরসভার মেয়র।সংশ্লিষ্ট উপজেলার আওতাধীন নির্বাচিত মহিলা সদস্য ও কাউন্সিলর (এক-তৃতীয়াংশ) উপরিউক্তভাবে উপজেলা পরিষদ গঠিত হয়ে থাকে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আশরাফের মামা যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান তার গঠন বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর