উদ্দীপকের শেষোক্ত লাইনটি বিশ্লেষণ কর।
উত্তর: বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে তৃণমূল পর্যায়ে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হলো ইউনিয়ন পরিষদ। ক্ষমতার বিকেন্দ্রীকরণের ফলে সৃষ্ট এই স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানটি জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করে। ক্ষমতার বিকেন্দ্রীকরণের ফলে এদেশের প্রশাসনিক স্তরে তৃণমূলে থাকা এ পরিষদটি জনগণকে সরাসরি রাষ্ট্রীয় কার্যক্রমে সম্পৃক্ত করে।গ্রামীণ বা পল্লির জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, নেতৃত্বের গুণাবলির বিকাশ, উন্নয়ন কর্মকাণ্ডে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা, জবাবদিহিমূলক স্থানীয় শাসন প্রতিষ্ঠা, শাসন ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ঘটানো, স্থানীয় পর্যায়ে স্থানীয় নেতৃত্ব দ্বারা স্বশাসন এবং সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের ভূমিকা গুরুত্বপূর্ণ। ইউনিয়ন পরিষদে জনগণের অংশগ্রহণ বিভিন্নভাবে হয়ে থাকে। যেমন- ইউনিয়ন পরিষদের কর্মকান্ডে জনগণ তাদের নির্বাচিত চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমে পরোক্ষভাবে অংশগ্রহণ করে থাকে। চেয়ারম্যান- মেম্বারগণ সরাসরি তাদের কাজের জন্য জনগণের নিকট জবাবদিহি করেন। এভাবে ওয়ার্ড পর্যায়েই স্থানীয় নেতৃত্ব দ্বারা স্বশাসন ও সুশাসন প্রতিষ্ঠার পথকে উন্মুক্ত করা হয়। আবার যেহেতু জনগণের- সন্তুষ্টির ওপর নির্ভর করে পরবর্তীতে নেতৃত্বে আসার সুযোগ, তাই এ ব্যবস্থাটি জনগণের অংশগ্রহণকে আরও উৎসাহিত করে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের শেষোক্ত লাইনটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর