উদ্দীপকে যে স্থানীয় সরকারব্যবস্থার ইঙ্গিত দেওয়া হয়েছে সেটির গঠন কাঠামো বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে সিটি কর্পোরেশনের ইঙ্গিত দেওয়া হয়েছে। বিভাগীয় বড় শহরগুলোতে যে স্থানীয় সরকার কাজ করে সেটিই সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের উদ্দেশ্য হলো নগর এলাকায় বিপুল জনগোষ্ঠীর উন্নত জীবনব্যবস্থা গড়ে তোলাসহ সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক দিকের ব্যাপক উন্নয়ন সাধন করা। উদ্দীপকে বলা হয়েছে স্থানীয় সরকার বিল ২০১১ অনুযায়ী ঢাকা মহানগরীকে দুই 'ভাগে ভাগ করা হয়েছে। মূলত এখানে সিটি কর্পোরেশনের কথা বলা হয়েছে। কারণ ২০১১ সালের এই আইন দ্বারা ঢাকা সিটি কর্পোরেশন দুটি ভাগে ভাগ হয়ে যায়। সিটি কর্পোরেশন বাংলাদেশের নগরসমূহে স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করছে। সিটি কর্পোরেশনগুলো শহরগুলোর জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হয়। সিটি কর্পোরেশন নির্বাচনের বর্তমান বিধিমালা অনুযায়ী সিটি কর্পোরেশনের ভোটারদের প্রত্যক্ষ ভোটে একজন মেয়র নির্বাচিত হন এবং সিটি কর্পোরেশনের অধীন এলাকার জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক ওয়ার্ডে বিভক্ত করে প্রত্যেক ওয়ার্ড থেকে একজন করে কমিশনার নির্বাচিত হবেন। তাছাড়া প্রতি তিনটি সাধারণ ওয়ার্ড মিলে একজন মহিলা. প্রার্থী নির্বাচিত হয়। এ সমস্ত নির্বাচিত প্রার্থীদের সমন্বয়েই সিটি কর্পোরেশন গঠিত হয়। সিটি কর্পোরেশনের মেয়াদকাল পাঁচ বছর।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে যে স্থানীয় সরকারব্যবস্থার ইঙ্গিত দেওয়া হয়েছে সেটির গঠন কাঠ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর