শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের জনাব রহমত আলীর কোন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রতিনিধি। উক্ত প্রতিষ্ঠানের গঠন আলোচনা কর।

উত্তর: উদ্দীপকের জনাব রহমান সিটি কর্পোরেশন নামক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান। কেননা সারাদেশে সিটি কর্পোরেশনের সংখ্যা ১২টি এবং এ প্রতিষ্ঠানটি বাড়িঘর, হাসপাতাল ও স্বাস্থ্যক্লিনিক ইত্যাদি নির্মাণের অনুমতি প্রদান করে থাকে। একজন মেয়র এবং এলাকা (ওয়ার্ড) ভিত্তিক নির্বাচিত কাউন্সিলদের নিয়ে সিটি কর্পোরেশন গঠিত হয়। মহানগরের জনসংখ্যা অনুপাতে কাউন্সিলরদের সংখ্যা নির্ধারিত হয়। কাজেই নগরের আয়তন ও জনসংখ্যা অনুসারে এদের সংখ্যা কমবেশি হয়। নির্বাচিত ও মনোনীত সদস্য নিয়ে সিটি কর্পোরেশন গঠিত হয়। সিটি কর্পোরেশনের প্রধান হলেন মেয়র। কোনো কোনো সময় প্রয়োজন অনুসারে ডেপুটি মেয়র পদও সৃষ্টি করা হয়। আইন দ্বারা অযোগ্য নয় এমন ব্যক্তি সিটি কর্পোরেশনের মেয়র, ডেপুটি মেয়র ও সদস্য নির্বাচিত হতে পারে। তারা পাঁচ বছরের জন্য নির্বাচিত হন।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের জনাব রহমত আলীর কোন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রতিনিধি। …

উদ্দীপক

জনাব রহমান একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নির্বাচিত প্রতিনিধি। সারাদেশে এরকম প্রতিষ্ঠানের সংখ্যা মোট ১২টি। এ প্রতিষ্ঠানে বাড়িঘর, হাসপাতাল ও স্বাস্থ্যক্লিনিক ইত্যাদি নির্মাণের অনুমতি দিয়ে থাকে। নির্বাচিত প্রতিনিধি ও জনগণের সক্রিয় ভূমিকায় এ প্রতিষ্ঠানের কার্যক্রম সাধিত হয়। [সিলেট সরকারি কলেজ]

উত্তর

NGO হলো এমন আন্তর্জাতিক সংস্থা বা প্রতিষ্ঠান যারা সাধারণত অলাভজনক ও স্বাধীনভাবে সরকার কর্তৃক সুনির্দিষ্ট নিয়ন্ত্রণের বাইরে মানবকল্যাণ ও পরিবেশগত কল্যাণের লক্ষ্যে কাজ করে।

উত্তর

স্থানীয় স্বায়ত্তশাসন হচ্ছে স্থানীয়ভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা পরিচালিত শাসন। কেন্দ্রীয় শাসনের নিম্নস্তরে গ্রাম ও শহর এলাকায় নানাবিধ সমস্যা ও জনগণের প্রয়োজন মেটানোর জন্যই স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলো প্রতিষ্ঠিত। স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আইনের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত এবং স্ব-স্ব এলাকার জনগণের নিকট দায়িত্বশীল। আমাদের দেশে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ইত্যাদি স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা।

উত্তর

উদ্দীপকের জনাব রহমান সিটি কর্পোরেশন নামক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান। কেননা সারাদেশে সিটি কর্পোরেশনের সংখ্যা ১২টি এবং এ প্রতিষ্ঠানটি বাড়িঘর, হাসপাতাল ও স্বাস্থ্যক্লিনিক ইত্যাদি নির্মাণের অনুমতি প্রদান করে থাকে। একজন মেয়র এবং এলাকা (ওয়ার্ড) ভিত্তিক নির্বাচিত কাউন্সিলদের নিয়ে সিটি কর্পোরেশন গঠিত হয়। মহানগরের জনসংখ্যা অনুপাতে কাউন্সিলরদের সংখ্যা নির্ধারিত হয়। কাজেই নগরের আয়তন ও জনসংখ্যা অনুসারে এদের সংখ্যা কমবেশি হয়। নির্বাচিত ও মনোনীত সদস্য নিয়ে সিটি কর্পোরেশন গঠিত হয়। সিটি কর্পোরেশনের প্রধান হলেন মেয়র। কোনো কোনো সময় প্রয়োজন অনুসারে ডেপুটি মেয়র পদও সৃষ্টি করা হয়। আইন দ্বারা অযোগ্য নয় এমন ব্যক্তি সিটি কর্পোরেশনের মেয়র, ডেপুটি মেয়র ও সদস্য নির্বাচিত হতে পারে। তারা পাঁচ বছরের জন্য নির্বাচিত হন।

উত্তর

উক্ত প্রতিষ্ঠানকে অর্থাৎ সিটি কর্পোরেশনকে অধিক কার্যকর করার ক্ষেত্রে জনগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যেমন- দক্ষ, যোগ্য ও উপযুক্ত প্রতিনিধি নির্বাচন: সিটি কর্পোরেশনের যাবতীয় কর্মকান্ডে জনগণ অংশগ্রহণের সুযোগ পায়। যেমন- মেয়র ও কাউন্সিলর নির্বাচনে জনগণ সরাসরি অংশগ্রহণ করে। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারা তাদের দক্ষ, যোগ্য ও উপযুক্ত প্রার্থীকে মেয়র ও কাউন্সিলর হিসেবে নির্বাচিত করতে পারে।শান্তিশৃঙ্খলা রক্ষা: নির্বাচিত প্রতিনিধিদের' সাথে থেকে মহানগরীতে সন্ত্রাস দমন, চুরি-ডাকাতি ও হাইজ্যাক রোধ ও প্রতিরোধে সহযোগিতা করতে পারে। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা: সিটি কর্পোরেশনের মাধ্যমে মহানগরীর জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে পারে।শিক্ষা-সংস্কৃতির বিস্তার: শিক্ষা-সংস্কৃতির বিস্তারে সিটি কর্পোরেশনকে বিভিন্নভাবে সহযোগিতা করতে পারে।জনস্বাস্থ্য রক্ষায়: জনস্বাস্থ্য রক্ষায় সিটি কর্পোরেশনকে বিভিন্নভাবে সহযোগিতা করতে পারে।পরিশেষে বলা যায়, নগরবাসী সিটি কর্পোরেশনের কর্মকান্ডের পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নেও অংশগ্রহণের সুযোগ লাভ করে। সিটি কর্পোরেশনের জনগণের এরূপ অংশগ্রহণ সিটি কর্পোরেশনের উন্নয়নে যেমন সহায়ক হবে তেমনি গণতন্ত্রকে সুদৃঢ়, সুসংহত ও শক্তিশালী করতে জনগণের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।