উক্ত সংস্থাকে শক্তিশালী করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে- তোমার সুপারিশসমূহ লেখ।
উত্তর: স্থানীয় সংস্থাকে শক্তিশালী করার জন্য নানা ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে। এলাকাভিত্তিক সমস্যা, জনগণের প্রয়োজন, স্থানীয় উন্নয়ন ইত্যাদি স্থানীয়ভাবে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের। দ্বারা গঠিত স্বায়ত্তশাসিত সংস্থার মাধ্যমে করা গেলে একদিকে যেমন সুষ্ঠুভাবে শাসনকার্য পরিচালনা সম্ভব হবে। অন্যদিকে জনগণের অংশগ্রহণের সুযোগ ঘটবে এবং সুশাসন প্রতিষ্ঠা পাবে। এছাড়াও যথাসময়ে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে, পৌর এলাকার সব উন্নয়নমূলক কার্যক্রমে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং জনপ্রতিনিধিদের সমস্যা সমাধানের ক্ষেত্রে সহযোগিতা করতে হবে, স্থানীয় সংস্থার সাথে সরকারের সংশ্লিষ্ট দপ্তর বা মন্ত্রণালয়ের যোগাযোগ বৃদ্ধি করতে হবে, পৌর এলাকার সকল উন্নয়নমূলক কাজের যথাযথ তদারকি বাড়াতে হবে যাতে কোনো কাজের ক্ষেত্রে ফাঁকি বা দুর্নীতির কোনো সুযোগ না থাকে। সর্বোপরি পৌরকর আরোপ ও দালানকোঠা ও হাটবাজারের ক্ষেত্রে যথাযথ নীতি অবলম্বন করতে হবে। তাহলে স্থানীয় সংস্থা অর্থাৎ পৌরসভাকে শক্তিশালী করা সম্ভব হবে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উক্ত সংস্থাকে শক্তিশালী করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে- তো…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর