শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের কোন প্রতিষ্ঠানটির কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে ইউনিয়ন পরিষদের কথা বলা হয়েছে। রফিক সাহেব যে স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যান, তিনিসহ ঐ প্রতিষ্ঠানে মোট সদস্যসংখ্যা ১৩ জন। স্থানীয় পর্যায়ে প্রতিষ্ঠানটি গ্রাম উন্নয়নে ভূমিকা রাখবে বলেও উল্লেখ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ গঠিত হয় একজন চেয়ারম্যান ও ১২ জন সদস্যের সমন্বয়ে। প্রতিটি ইউনিয়ন ৯টি ওয়ার্ডে বিভক্ত থাকে, যার প্রতিটিতে একজন নির্বাচিত সদস্য এবং প্রতি সংরক্ষিত আসনে ১ জন করে ৩ জন মহিলা প্রার্থী নির্বাচিত হন। সমগ্র ইউনিয়নে একজন সভাপতি নির্বাচিত থাকেন যিনি ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এ স্বায়ত্তশাসিত সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য স্থানীয় ভিত্তিতে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন লাভ করা। দেখা যাচ্ছে যে, উদ্দীপকে বর্ণিত সংস্থার সাথে ইউনিয়ন পরিষদের গঠন কাঠামো ও লক্ষ্য উদ্দেশ্য মিলে যাচ্ছে। তাই বলা যায় যে, উক্ত সংস্থাটি ইউনিয়ন পরিষদকে নির্দেশ করেছে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের কোন প্রতিষ্ঠানটির কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

রফিক সাহেব একটি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যান। তিনি এবং আরও ১২ জন মিলে গঠিত এ প্রতিষ্ঠানটি গ্রাম উন্নয়নে ভূমিকা রাখবে। ক্ষমতার বিকেন্দ্রীকরণের ফলে সৃষ্ট এ স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানটি জনগণের অংশগ্রহণকে আরও উৎসাহিত করবে। [আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা]

উত্তর

যুক্তফ্রন্ট ১৯৫৩ সালে গঠিত হয়।

উত্তর

খেলাফত আন্দোলনের ব্যর্থতার ফলে হিন্দু-মুসলমান সম্প্রীতি বিনষ্ট হবার উপক্রম হলে এ. কে. ফজলুল হক, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মোঃ আঃ করিম, মাওলানা আকরাম খান, মনিরুজ্জামান ইসলামবাদী, মৌঃ মুজিবর রহমান প্রমুখ বাংলাদেশের রাজনৈতিক সমস্যাদি নিয়ে আলাপ-আলোচনা করেন এবং হিন্দু-মুসলমানদের দাবি-দাওয়ার প্রশ্নে একটি চুক্তি সম্পাদন করেন। এ চুক্তি ঐতিহাসিক 'বেঙ্গল প্যাক্ট' নামে খ্যাত। চিত্তরঞ্জন দাসের স্বরাজ পার্টি, ১৯২৩ সালের ১৬ ডিসেম্বর এর কাউন্সিল সভায় এ চুক্তিকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেয়।

উত্তর

উদ্দীপকে ইউনিয়ন পরিষদের কথা বলা হয়েছে। রফিক সাহেব যে স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যান, তিনিসহ ঐ প্রতিষ্ঠানে মোট সদস্যসংখ্যা ১৩ জন। স্থানীয় পর্যায়ে প্রতিষ্ঠানটি গ্রাম উন্নয়নে ভূমিকা রাখবে বলেও উল্লেখ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ গঠিত হয় একজন চেয়ারম্যান ও ১২ জন সদস্যের সমন্বয়ে। প্রতিটি ইউনিয়ন ৯টি ওয়ার্ডে বিভক্ত থাকে, যার প্রতিটিতে একজন নির্বাচিত সদস্য এবং প্রতি সংরক্ষিত আসনে ১ জন করে ৩ জন মহিলা প্রার্থী নির্বাচিত হন। সমগ্র ইউনিয়নে একজন সভাপতি নির্বাচিত থাকেন যিনি ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এ স্বায়ত্তশাসিত সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য স্থানীয় ভিত্তিতে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন লাভ করা। দেখা যাচ্ছে যে, উদ্দীপকে বর্ণিত সংস্থার সাথে ইউনিয়ন পরিষদের গঠন কাঠামো ও লক্ষ্য উদ্দেশ্য মিলে যাচ্ছে। তাই বলা যায় যে, উক্ত সংস্থাটি ইউনিয়ন পরিষদকে নির্দেশ করেছে।

উত্তর

বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে তৃণমূল পর্যায়ে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হলো ইউনিয়ন পরিষদ। ক্ষমতার বিকেন্দ্রীকরণের ফলে সৃষ্ট এই স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানটি জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করে। ক্ষমতার বিকেন্দ্রীকরণের ফলে এদেশের প্রশাসনিক স্তরে তৃণমূলে থাকা এ পরিষদটি জনগণকে সরাসরি রাষ্ট্রীয় কার্যক্রমে সম্পৃক্ত করে।গ্রামীণ বা পল্লির জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, নেতৃত্বের গুণাবলির বিকাশ, উন্নয়ন কর্মকাণ্ডে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা, জবাবদিহিমূলক স্থানীয় শাসন প্রতিষ্ঠা, শাসন ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ঘটানো, স্থানীয় পর্যায়ে স্থানীয় নেতৃত্ব দ্বারা স্বশাসন এবং সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের ভূমিকা গুরুত্বপূর্ণ। ইউনিয়ন পরিষদে জনগণের অংশগ্রহণ বিভিন্নভাবে হয়ে থাকে। যেমন- ইউনিয়ন পরিষদের কর্মকান্ডে জনগণ তাদের নির্বাচিত চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমে পরোক্ষভাবে অংশগ্রহণ করে থাকে। চেয়ারম্যান- মেম্বারগণ সরাসরি তাদের কাজের জন্য জনগণের নিকট জবাবদিহি করেন। এভাবে ওয়ার্ড পর্যায়েই স্থানীয় নেতৃত্ব দ্বারা স্বশাসন ও সুশাসন প্রতিষ্ঠার পথকে উন্মুক্ত করা হয়। আবার যেহেতু জনগণের- সন্তুষ্টির ওপর নির্ভর করে পরবর্তীতে নেতৃত্বে আসার সুযোগ, তাই এ ব্যবস্থাটি জনগণের অংশগ্রহণকে আরও উৎসাহিত করে।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।