'সুমনের বাবার কর্মরত প্রতিষ্ঠান জীবনযাত্রার মানোন্নয়নে বহুমুখী কার্যক্রম গ্রহণ করে থাকে।" তুমি কি এ বক্তব্যের সাথে একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: সুমনের বাবার কর্মরত প্রতিষ্ঠান অর্থাৎ সিটি কর্পোরেশন জীবনযাত্রার মানোন্নয়নে বহুমুখী কার্যক্রম গ্রহণ করে থাকে। হ্যাঁ, আমি এ বক্তব্যের সাথে একমত। উদ্দীপকে সুমনের বাবা একটি সিটি কর্পোরেশনের মেয়র। মহানগর এলাকার নগরবাসীর উন্নত জীবনব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি নগরবাসীর বহুমুখী সমস্যা দূরীকরণে সিটি কর্পোরেশন নানাবিধ কার্য সম্পাদন করে। শান্তি শৃঙ্খলা রক্ষা, পরিকল্পনা প্রণয়ন, জনস্বাস্থ্য রক্ষা, সাহায্য ও পুনর্বাসন, খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ, গৃহনির্মাণ নিয়ন্ত্রণ, শিক্ষা ও সংস্কৃতিমূলক কাজ, অবকাশ বিনোদনের ব্যবস্থা, জীবজন্তু ও খামার স্থাপন, রাস্তাঘাট ও যানবাহন সংক্রান্ত, জনকল্যাণমূলক, বিচারসংক্রান্ত প্রভৃতি কাজ সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত হয়। আর এসব কাজ সিটি কর্পোরেশন মহানগর জনগণের উন্নত নাগরিক সুবিধা প্রদানের জন্য করে থাকে। তাছাড়া নগরবাসীর উন্নত নাগরিক জীবন নিশ্চিত করতে তারা অনেকক্ষেত্রে ওয়াদাবদ্ধ থাকেন। তাই প্রশ্নোক্ত উক্তিটির সাথে আমি একমত পোষণ করছি।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
'সুমনের বাবার কর্মরত প্রতিষ্ঠান জীবনযাত্রার মানোন্নয়নে বহুমুখী কার্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর