'ক' প্রতিষ্ঠানটি যে ধরনের শাসনকার্য পরিচালনা করে তার গুরুত্ব মূল্যায়ন কর।
উত্তর: ক' প্রতিষ্ঠানটি তথা ইউনিয়ন পরিষদ যে ধরনের শাসনকার্য পরিচালনা করে তা মূলত স্থানীয় স্বায়ত্তশাসন। স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকাভিত্তিক সমস্যা, জনগণের প্রয়োজন, স্থানীয়ভাবে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত স্বায়ত্তশাসিত সংস্থার সাহায্যে পূরণ করার মাধ্যমে একদিকে যেমন সুষ্ঠুভাবে শাসনকার্য পরিচালনা সম্ভব হয় অন্যদিকে তেমনিভাবে জনগণের অংশগ্রহণের সুযোগ নিশ্চিতকরণের মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠিত হয়। এক্ষেত্রে স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব অপরিসীম। এর সাহায্য স্ব-স্ব এলাকার সমস্যাগুলো চিহ্নিত করা এবং সম্ভাব্য সমাধান নির্দেশ করা সম্ভব। কারণ কেন্দ্রীয় সরকারের পক্ষে এলাকাভিত্তিক সমস্যাগুলো সমাধান করা সম্ভব হয় না। এ শাসনব্যবস্থার মাধ্যমে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি পায় ও তাদের মাঝে রাজনৈতিক চেতনার সঞ্চার হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের হাতে সমস্যা সমাধানের ক্ষমতা থাকায় স্বল্প সময়ে এবং কম ব্যয়ে সমস্যার সঠিক সমাধান সম্ভব হয়। এ শাসনকার্যের মাধ্যমে এলাকাভিত্তিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। এছাড়াও এ শাসনকার্যের ফলে সুষ্ঠু জনমত গড়ে ওঠে। গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য যা অপরিহার্য। সুতরাং বলা যায় যে, ইউনিয়ন পরিষদ দ্বারা পরিচালিত স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব অপরিসীম।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
'ক' প্রতিষ্ঠানটি যে ধরনের শাসনকার্য পরিচালনা করে তার গুরুত্ব মূল্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর