জেলা প্রশাসকের দুটি কাজ সম্পর্কে লেখ।
উত্তর: বাংলাদেশের প্রশাসন ব্যবস্থায় জেলা প্রশাসক অন্যতম গুরুত্বপূর্ণ পদ। জেলা প্রশাসকের দুটি কাজ হলো- ১. প্রশাসনিক কাজ: জেলা প্রশাসক জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে প্রশাসন সংক্রান্ত সমস্ত দায়-দায়িত্ব তাঁর ওপরই ন্যস্ত। বাংলাদেশ সচিবালয় হতে প্রেরিত সকল প্রশাসনিক সিদ্ধান্ত ও নীতিমালা তিনি তাঁর অধঃস্তন সহকর্মীদের সহযোগিতায় বাস্তবায়িত করেন। জেলার প্রশাসন ব্যবস্থাকে সুষ্ঠুরূপে পরিচালনার জন্য তিনি প্রয়োজনীয় সিদ্ধান্তসমূহ গ্রহণ করে থাকেন। ২. শান্তি-শৃঙ্খলা রক্ষা: জেলা প্রশাসক জেলার সর্বত্র শান্তি প্রতিষ্ঠা ও আইন- শৃঙ্খলা রক্ষা করেন এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধান করেন। এক্ষেত্রে অতিরিক্ত ডেপুটি কমিশনার (ADC), ম্যাজিস্ট্রেটগণ ও জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট (SP) তাকে সহযোগিতা করে থাকেন। জেলার পুলিশ, আনসার ও বেসামরিক প্রতিরক্ষা বাহিনী তাঁর নিয়ন্ত্রণাধীন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
জেলা প্রশাসকের দুটি কাজ সম্পর্কে লেখ।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর