শেয়ারFacebookWhatsApp

বর্তমানে সিটি কর্পোরেশনের সংখ্যা কতটি?

উত্তর: বর্তমানে সিটি কর্পোরেশনের সংখ্যা ১২টি।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

বর্তমানে সিটি কর্পোরেশনের সংখ্যা কতটি?

উদ্দীপক

'ক' এমন একটি শাসনব্যবস্থা যেখানে জনগণের সরাসরি অংশগ্রহণের সুযোগ নেই। সরকারিভাবে নীতি নির্ধারিত হয়। অন্যদিকে, 'খ' এমন একটি শাসনব্যবস্থা যেখানে জনগণের সরাসরি অংশগ্রহণের সুযোগ আছে, তারা নির্বাচনে মাধ্যমে প্রতিনিধি বাছাই করে। প্রতিনিধিরা স্বাধীনভাবে নীতি নির্ধারণ করতে পারে।

নটরডেম কলেজ · 2026

উত্তর

বর্তমানে সিটি কর্পোরেশনের সংখ্যা ১২টি।

উত্তর

বাংলাদেশের স্থানীয় সরকারব্যবস্থার সর্বনিম্নস্তরে অবস্থিত ইউনিয়ন পরিষদ। মূলত গ্রামাঞ্চলের স্থানীয় সমস্যার সমাধান এবং জনগণের প্রয়োজন মেটানোর জন্য জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। ১৯৯৭সালের ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী ১ জন চেয়ারম্যান, ৯ জন নির্বাচিত সদস্য এবং ৩ জন নির্বাচিত মহিলা সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। প্রত্যেকটি ইউনিয়নকেই ৯টি ওয়ার্ডে বিভক্ত করা হয় এবং এর প্রত্যেকটি থেকে একজন করে সদস্য নির্বাচিত হয় এবং প্রতি তিনটি ওয়ার্ড থেকে একজন মহিলা সদস্য নির্বাচিত হয়। এভাবে একজন চেয়ারম্যানসহ মোট ১৩ জন সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। এছাড়া সরকার কর্তৃক একজন সচিব থাকেন যিনি ইউনিয়নের দাপ্তরিক কর্মকাণ্ড সম্পাদন করেন। ইউনিয়ন পরিষদের কার্যকাল পাঁচ বছর।

উত্তর

উদ্দীপকের 'ক' শাসনব্যবস্থার সাথে আমার পঠিত স্থানীয় শাসন বা স্থানীয় সরকারের মিল রয়েছে। এটি মূলত সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীনে পরিচালিত একটি প্রশাসনিক ব্যবস্থা।স্থানীয় শাসনে শাসনকার্য পরিচালনার জন্য সরকার কর্তৃক মেধাবী ও দক্ষ কর্মচারী নিয়োগ দেওয়া হয়। এই ব্যবস্থায় সাধারণ জনগণের সরাসরি অংশগ্রহণের বা ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচনের কোনো সুযোগ নেই। এখানে সিদ্ধান্ত গ্রহণ বা নীতি নির্ধারণের ক্ষেত্রে জাতীয় দৃষ্টিভঙ্গি প্রাধান্য পায় এবং কর্মচারীরা কেন্দ্রের পরিকল্পনা বাস্তবায়নে বাধ্য থাকেন।উদ্দীপকের 'ক' ব্যবস্থায় যেমন নীতি সরকারিভাবে নির্ধারিত হয় এবং জনগণের সরাসরি অংশগ্রহণের সুযোগ নেই, তেমনি স্থানীয় শাসনেও প্রশাসন সরকারের নিয়ন্ত্রণাধীন থেকে কাজ করে। বিভাগীয়, জেলা বা উপজেলা প্রশাসন এই ধরনের শাসনব্যবস্থার প্রকৃষ্ট উদাহরণ। সুতরাং বৈশিষ্ট্যগত সাদৃশ্যের কারণে 'ক' হলো একটি স্থানীয় শাসনব্যবস্থা।

উত্তর

হ্যাঁ, উদ্দীপকের 'খ' বা স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ বৃদ্ধি পেলে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী হবে- এই বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করছি।স্থানীয় স্বায়ত্তশাসন হলো গণতন্ত্রের সূতিকাগার, যেখানে জনগণের সরাসরি ভোটে প্রতিনিধি নির্বাচিত হয়। যখন স্থানীয় নির্বাচনে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি পায়, তখন তাদের মধ্যে রাজনৈতিক চেতনা ও দায়িত্বশীলতা জাগ্রত হয়। এর ফলে তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক মূল্যবোধের প্রসার ঘটে এবং সাধারণ মানুষ নিজেদের সমস্যা সমাধানে সরাসরি ভূমিকা রাখার সুযোগ পায়।জনগণের কার্যকর অংশগ্রহণে নির্বাচিত প্রতিনিধিদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়, যা সুশাসন প্রতিষ্ঠার অন্যতম শর্ত। লর্ড ব্রাইস এজন্যই স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে 'গণতন্ত্রের বিদ্যালয়' বলে অভিহিত করেছেন। এই ব্যবস্থার মাধ্যমেই মানুষ বাস্তব জ্ঞান ও অভিজ্ঞতার মধ্য দিয়ে গণতান্ত্রিক আদর্শের শিক্ষা লাভকরে, যা জাতীয় পর্যায়ের নেতৃত্ব গঠনে সহায়তা করে।পরিশেষে বলা যায়, স্থানীয় স্বায়ত্তশাসনে জনগণের সক্রিয় অংশগ্রহণ কেবল স্থানীয় উন্নয়নকেই ত্বরান্বিত করে না, বরং রাষ্ট্রের সামগ্রিক গণতান্ত্রিক কাঠামোকে সুদৃঢ় ও সচল রাখতে রক্ষাকবচ হিসেবে কাজ করে।
HSCCivics 2nd Paperনটরডেম কলেজ 2026
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।