ইউনিয়ন পরিষদের গঠন পদ্ধতি লেখ।
উত্তর: বাংলাদেশের স্থানীয় সরকারব্যবস্থার সর্বনিম্নস্তরে অবস্থিত ইউনিয়ন পরিষদ। মূলত গ্রামাঞ্চলের স্থানীয় সমস্যার সমাধান এবং জনগণের প্রয়োজন মেটানোর জন্য জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। ১৯৯৭সালের ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী ১ জন চেয়ারম্যান, ৯ জন নির্বাচিত সদস্য এবং ৩ জন নির্বাচিত মহিলা সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। প্রত্যেকটি ইউনিয়নকেই ৯টি ওয়ার্ডে বিভক্ত করা হয় এবং এর প্রত্যেকটি থেকে একজন করে সদস্য নির্বাচিত হয় এবং প্রতি তিনটি ওয়ার্ড থেকে একজন মহিলা সদস্য নির্বাচিত হয়। এভাবে একজন চেয়ারম্যানসহ মোট ১৩ জন সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। এছাড়া সরকার কর্তৃক একজন সচিব থাকেন যিনি ইউনিয়নের দাপ্তরিক কর্মকাণ্ড সম্পাদন করেন। ইউনিয়ন পরিষদের কার্যকাল পাঁচ বছর।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
ইউনিয়ন পরিষদের গঠন পদ্ধতি লেখ।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর