শেয়ারFacebookWhatsApp

দুর্নীতি কাকে বলে?

উত্তর: অবৈধ সুযোগ সুবিধা লাভের জন্য কোনো ব্যক্তির আইন ও নীতিবিরুদ্ধ কাজকে দুর্নীতি বলে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

দুর্নীতি কাকে বলে?

Sylhet · 2017

উত্তর

অবৈধ সুযোগ সুবিধা লাভের জন্য কোনো ব্যক্তির আইন ও নীতিবিরুদ্ধ কাজকে দুর্নীতি বলে।

উত্তর

জনস্বাস্থ্য রক্ষা তথা সুস্থ জীবনের নিশ্চয়তার জন্য খাদ্যে ভেজাল রোধ প্রয়োজন। বর্তমান যুগে খাদ্যে ভেজাল একটি মারাত্মক সামাজিক ও রাষ্ট্রীয় সমস্যা হিসেবে পরিগণিত। খাদ্যদ্রব্যে ভেজাল মেশানোর প্রভাবে নানাভাবে শারীরিক ঝুঁকি বাড়ে। এর ফলে শরীরের বিভিন্ন অংশে ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে। এতে কিডনি, লিভার ও পাকস্থলীর ক্ষতি হয়। তাই সুস্থ থাকার জন্য খাদ্যে ভেজাল রোধ করা অত্যন্ত প্রয়োজন।

উত্তর

উদ্দীপকের 'ক' শাসনব্যবস্থা দ্বারা স্থানীয় শাসন ব্যবস্থাকে নির্দেশ করে।শাসনকার্য সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে বিশ্বের প্রায় সকল দেশেই বিভিন্ন ধরনের শাসন ব্যবস্থা লক্ষ করা যায়। বাংলাদেশের প্রশাসনিক কাঠামোকে দু ধরনের শাসন ব্যবস্থা পরিলক্ষিত হয়। তার মধ্যে স্থানীয় শাসনের অর্থ হচ্ছে অঞ্চলভিত্তিক শাসন। স্থানীয় শাসনের মাধ্যমে কেন্দ্রীয় শাসনের নিয়ন্ত্রণকে নিম্ন পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়া হয়। স্থানীয় শাসন মূলত কেন্দ্রীয় সরকারের এজেন্ট হিসেবে কাজ করে। কেন্দ্রীয় সরকারের পক্ষে স্থানীয় পর্যায়ের সফল সমস্যা চিহ্নিত করা সম্ভব নয়। এজন্য সরকার কেন্দ্রীয়ভাবে নীতি ও সিদ্ধান্ত নির্ধারণ করে এবং সেগুলো বাস্তবায়নের দায়িত্ব স্থানীয় শাসনের উপর অর্পিত হয়। এক্ষেত্রে স্থানীয় শাসন কর্তৃপক্ষের নীতি নির্ধারণের কোনো সুযোগ নেই। এ ধরনের স্থানীয় শাসনের ক্ষেত্রে জনগণের অংশগ্রহণের কোনো সুযোগ নেই। কারণ স্থানীয় শাসন সরকারি কর্মকর্তাদের শাসন এবং সরকারের সিদ্ধান্ত দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। যেমন- জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন।উপর্যুক্ত আলোচনার প্রেক্ষাপটে বলা যায়, উদ্দীপকে 'ক' শাসনব্যবস্থা দ্বারা উল্লিখিত তথ্যসমূহ উপরের আলোচনার সাথে সাদৃশ্যপূর্ণ যা স্থানীয় শাসন ব্যবস্থাকে নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকের 'খ' শাসন ব্যবস্থা দ্বারা স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থাকে বোঝায়। গণতন্ত্রের বিকাশে 'খ' শাসন ব্যবস্থা তথা স্থানীয় স্বায়ত্তশাসন খুবই গুরুত্বপূর্ণ।স্থানীয় স্বায়ত্তশাসন এমন এক শাসন ব্যবস্থা যেখানে সরকারি কর্মকর্তাদের ভূমিকা গৌণ, জনগণের প্রতিনিধিদের ভূমিকাই মুখ্য। স্থানীয় স্বায়ত্তশাসন বলতে স্থানীয় সমস্যা সমাধানের লক্ষ্যে স্থানীয় জনগণের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এবং স্থানীয় সিদ্ধান্ত দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থাকে বোঝায়। বাংলাদেশের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন স্থানীয় স্বায়ত্তশাসনের উদাহরণ। আমরা জানি, গণতন্ত্র বলতে মূলত জনগণের শাসনকে বোঝায়, যা স্থানীয় স্বায়ত্তশাসন দ্বারা প্রতিফলিত হয়। স্থানীয় স্বায়ত্তশাসনের মাধ্যমে জনগণ সরকারি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করতে পারে। স্থানীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, বাস্তবায়ন ও তত্ত্বাবধানে জনগণের সম্পৃক্ত হওয়ায় সুযোগ থাকায় স্থানীয় নেতৃত্বের বিকাশ ঘটে যা গণতন্ত্রকে সুসংগঠিত করে।যেহেতু স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা পরিচালিত হয় সেহেতু স্থানীয় পর্যায়ে গণতান্ত্রিক রীতিনীতি চর্চার ফলে গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় হয়। স্থানীয় স্বায়ত্তশাসনের মূল লক্ষ্য স্ব-শাসন, যার ফলে জনগণ পরবর্তীতে বৃহত্তর শাসন ব্যবস্থায় আগ্রহী হয়ে ওঠে। এছাড়াও স্থানীয় জনগণের মনে গণতান্ত্রিক শাসনের প্রতি আস্থা ও আগ্রহের সৃষ্টি হয়।উপর্যুক্ত আলোচনার ভিত্তিতে বলা যায় যে, 'খ' তথা স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা গণতন্ত্রের ভিত্তিকে সুদৃঢ় করার মাধ্যমে গণতন্ত্রের পূর্ণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSCCivics 2nd PaperSylhet 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।