শেয়ারFacebookWhatsApp

স্থানীয় শাসন কী?

উত্তর: সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে স্থানীয় পর্যায়ে নিযুক্ত সরকারি কর্মচারী কর্তৃক এলাকাভিত্তিক শাসনব্যবস্থাই হলো স্থানীয় শাসন। যেমন- বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

স্থানীয় শাসন কী?

উদ্দীপক

বাংলাদেশের পল্লি অঞ্চলের জনগণের সমস্যা সমাধান ও উন্নয়নের জন্য একটি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রয়েছে। উক্ত প্রতিষ্ঠানের একজন চেয়ারম্যান, নয়জন সদস্য ও তিনজন মহিলা সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন।

Barisal · 2017

উত্তর

সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে স্থানীয় পর্যায়ে নিযুক্ত সরকারি কর্মচারী কর্তৃক এলাকাভিত্তিক শাসনব্যবস্থাই হলো স্থানীয় শাসন। যেমন- বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন।

উত্তর

স্থানীয় স্বায়ত্তশাসন বলতে নির্দিষ্ট এলাকাভিত্তিক জনগণের স্বশাসনকে বোঝায়। স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থায় স্থানীয় সরকারগুলো কেন্দ্রীয় সরকারের নিযুক্ত কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হয় না। এর প্রতিনিধিগণ এলাকার জনসাধারণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্বাচিত অথবা সরকার কর্তৃক মনোনীত হন। স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আইনের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত। এরা নিজ নিজ এলাকার জনগণের নিকট দায়ী থাকেন। বাংলাদেশে স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো হলো- ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ প্রভৃতি।

উত্তর

উদ্দীপকের প্রতিষ্ঠানটি হলো ইউনিয়ন পরিষদ।এদেশের সর্বাপেক্ষা প্রাচীন স্থানীয় প্রতিষ্ঠান হলো ইউনিয়ন পরিষদ। সেই ব্রিটিশ-পূর্ব আমল হতে এর অগ্রযাত্রা শুরু। এর কাজ হলো স্থানীয় পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষা ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পাদন করা। উদ্দীপকে এ প্রতিষ্ঠানটিরই ইঙ্গিত পাওয়া যায়।উদ্দীপকে বলা হয়েছে এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। পল্লি অঞ্চলের জনগণের সমস্যা সমাধান ও উন্নয়ন করাই এর কাজ। এতে একজন চেয়ারম্যান নয়জন সদস্য ও তিনজন মহিলা সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। ইউনিয়ন পরিষদের ক্ষেত্রেও এ বিষয়গুলো লক্ষ করা যায়। এটি সর্বমোট ১৩জন সদস্যের সমন্বয়ে গঠিত একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিটি ইউনিয়ন পরিষদ ৯টি ওয়ার্ডে বিভক্ত। প্রত্যেকটি ওয়ার্ড থেকে একজন করে ৯ জন পুরুষ সদস্য; প্রতি তিন ওয়ার্ড থেকে একজন করে মহিলা সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। সেই সাথে সমগ্র ইউনিয়নের জনগণের সরাসরি ভোটে ১ জন চেয়ারম্যান নির্বাচিত হন। জনবহুল গ্রামাঞ্চলের সার্বিক উন্নয়নের জন্যই ইউনিয়ন পরিষদ কাজ করে থাকে। এ আলোচনা থেকে বোঝা যায়, উদ্দীপকে ইউনিয়ন পরিষদের কথাই বলা হয়েছে।

উত্তর

উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ প্রতিষ্ঠান অর্থাৎ ইউনিয়ন পরিষদ গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।জনকল্যাণ সাধনই ইউনিয়ন পরিষদের প্রধান লক্ষ্য। তাই গ্রামাঞ্চলের সার্বিক উন্নয়নে এ প্রতিষ্ঠানটি নানাবিধ কাজে করে। রাস্তাঘাট খেলাধুলার মাঠ, পার্ক, গোরস্থান, পুকুর ইত্যাদি নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজ ইউনিয়ন পরিষদ করে থাকে।ইউনিয়নকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে সব ধরনের পদক্ষেপ ইউনিয়ন পরিষদ গ্রহণ করে থাকে। আইন শৃঙ্খলা রক্ষা ও বিভিন্ন সেবামূলক কাজ প্রতিষ্ঠানটি অত্যন্ত গুরুত্বের সাথে সম্পন্ন করে। বৃক্ষরোপণ, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপন, কৃষি শিল্পের উন্নয়ন সাধনে এ প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন বিনোদনমূলক কাজও প্রতিষ্ঠানটি করে থাকে। যেমন- মেলা ও প্রদর্শনীর ব্যবস্থা গ্রহণ, জাতীয় উৎসবের আয়োজন ইত্যাদি।ইউনিয়ন পরিষদের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো- শিক্ষার উন্নয়নকল্পে সাহায্য দান, পাঠাগার ও পাঠশালা প্রতিষ্ঠা, যুবপ্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার ও প্রশিক্ষণ, জন্মনিয়ন্ত্রণের বিষয়ে প্রচারণা চালানো ইত্যাদি। আর এসব কাজের ফলে অবহেলিত গ্রামীণ জনগোষ্ঠী উন্নত জীবন যাপনের ছোঁয়া পায় এবং গ্রামীণ উন্নয়ন ত্বরান্বিত হয়। তাই বলা যায়, গ্রামীণ উন্নয়নে ইউনিয়ন পরিষদের ভূমিকা অপরিসীম।
HSCCivics 2nd PaperBarisal 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

স্থানীয় শাসন কী? | Prosthuti