তুমি কি মনে কর উদ্দীপকে উল্লিখিত পদে থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে? যুক্তিসহ তোমার মতামত মূল্যায়ন কর।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি অ্যাটর্নি জেনারেল পদে থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন উপদেষ্টা হিসেবে অ্যাটর্নি জেনারেল আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার যোগ্য ব্যক্তি হিসেবে তিনি রাষ্ট্রপতির দ্বারা নিয়োগপ্রাপ্ত হন এবং সরকারের পক্ষে আদালতে বিভিন্ন মামলা পরিচালনা করে থাকেন। তিনি সরকারের কৌসুলি হিসেবে আদালতে বিভিন্ন মামলায় রাষ্ট্রের পক্ষে সঠিক আইনগত ব্যাখ্যা উপস্থাপন করেন, যা আইন প্রয়োগে স্বচ্ছতা নিশ্চিত করে। বিচার বিভাগীয় স্বাধীনতা বজায় রেখে সংবিধান ও প্রচলিত আইনের আলোকে তিনি রাষ্ট্রের অবস্থান তুলে ধরেন। এতে করে বিচারপ্রক্রিয়ার ন্যায়সংগততা বজায় থাকে এবং জনগণের আইনের প্রতি আস্থা বাড়ে। অ্যাটর্নি জেনারেল পদাধিকারবলে বার কাউন্সিলের সভাপতি হওয়ায় আইনজীবীদের সুশৃঙ্খল ও পেশাদার কার্যক্রম পরিচালনায়ও তার ভূমিকা থাকে। তাছাড়া, আইন প্রণয়ন বা সংশোধনের সময় সরকারকে সঠিক পরামর্শ প্রদান করে আইনের শাসনের ভিত্তি মজবুত করতে সহায়তা করেন। পাশাপাশি, অতিরিক্ত ও সহকারী অ্যাটর্নি জেনারেলগণকে সমন্বয় করে পুরো আইনজীবী দলকে কার্যকরভাবে পরিচালনা করেন। ফলে রাষ্ট্রীয় আইনি কার্যক্রম সঠিকভাবে সম্পাদিত হয়, যা গণতান্ত্রিক শাসনকে শক্তিশালী করে।সুতরাং এটির যথর্থতা প্রতীয়মান হয় যে, অ্যাটর্নি জেনারেলের প্রতিষ্ঠান ন্যায়বিচার ও দেশে আইনের শাসন প্রতিষ্টার এক অবিচ্ছেদ্য উপাদান হিসেবে কাজ করে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর উদ্দীপকে উল্লিখিত পদে থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করল…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর