তুহিন রহমানের কর্মরত প্রতিষ্ঠানের সাথে তোমার পঠিত কোন প্রতিষ্ঠানের মিল আছে? ব্যাখ্যা কর।
উত্তর: তুহিন রহমানের কর্মরত প্রতিষ্ঠানের সাথে আমার পঠিত বাংলাদেশ সরকারি কর্মকমিশন-এর মিল আছে।উদ্দীপকে উল্লিখিত তুহিন রহমান রাষ্ট্রপতির নিযুক্ত একজন কর্মকর্তা, যিনি একটি সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত এবং যোগ্য প্রার্থীদের বাছাইয়ে দায়িত্ব পালন করেন। এই বর্ণনার সঙ্গে বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের স্পষ্ট মিল রয়েছে। কারণ, সরকারি কর্ম কমিশনের সদস্যরা রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন এবং তাদের দায়িত্ব হলো প্রথম ও দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তাসহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থীদের নির্বাচন করা। বাংলাদেশ সরকারি কর্মকমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, যার মূল দায়িত্ব হলো যোগ্য, দক্ষ ও মেধাবী ব্যক্তি বাছাইয়ের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের নিয়োগ নিশ্চিত করা। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই কমিশনটি নিরপেক্ষতা ও স্বচ্ছতার ভিত্তিতে কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংবিধানের ১৩৭ ও ১৩৮ অনুচ্ছেদ অনুযায়ী গঠিত এ প্রতিষ্ঠানটি সম্পূর্ণভাবে নিরপেক্ষতা ও দক্ষতার ভিত্তিতে কাজ করে, যা উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।তাই বলা যায়, তুহিন রহমান যে প্রতিষ্ঠানে কর্মরত তা হলো বাংলাদেশ সরকারি কর্মকমিশন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
তুহিন রহমানের কর্মরত প্রতিষ্ঠানের সাথে তোমার পঠিত কোন প্রতিষ্ঠানের …
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর