মাহবুব আলমের প্রতিষ্ঠানটির কিছু বৈশিষ্ট্য রয়েছে-উক্তিটি ব্যাখ্যা কর।
উত্তর: মাহবুব আলম 'বাংলাদেশ সরকারি কর্মকমিশন' নামক প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছেন। প্রতিষ্ঠানটির কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে। উক্ত প্রতিষ্ঠানের প্রধান এবং সর্বোচ্চ বৈশিষ্ট্য হলো এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সভাপতি ও অন্যান্য সদস্যগণ রাষ্ট্র কর্তৃক নিযুক্ত হন। বর্তমান এ কমিশন ১ জন সভাপতি ও ১১ জন সদস্য নিয়ে গঠিত। তবে কমিশনের সদস্যদের অর্ধেক এমন ব্যক্তি হবেন যার কমপক্ষে ২০ বছর সরকারি কর্মে নিয়োজিত ছিলেন। কমিশনকে সহায়তা করার জন্য একজন সচিব দুইজন উপসচিব ছাড়াও অন্যান্য কর্মকর্তা আছেন। এছাড়া কমিশনের বিভিন্ন পর্যায়ে ২৫০ জন কর্মচারি আছেন। বাংলাদেশ সরকারি কর্মকমিশনের প্রধান অফিস ঢাকায় অবস্থিত। এছাড়াও চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও রাজশাহীতে আঞ্চলিক অফিস বিদ্যমান। বাংলাদেশ সংবিধানের ১৩৯ অনুচ্ছেদ অনুযায়ী সরকারি কর্মকমিশনের সভাপতি বা অন্যান্য সদস্য তাদের দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া এর মধ্যে, যা আগে ঘটে সে সময় পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
মাহবুব আলমের প্রতিষ্ঠানটির কিছু বৈশিষ্ট্য রয়েছে-উক্তিটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, মোমেনশাহী, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর