উদ্দীপকে উল্লিখিত সংস্থাটির কার্যাবলি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত সংস্থাটি হলো বাংলাদেশ সরকারি কর্মকমিশন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৭ থেকে ১৪১নং অনুচ্ছেদে কর্মকমিশনের কার্যাবলি সম্পর্কে আলোকপাত করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্মকমিশন একটি সাংবিধানিক, স্বাধীন, স্বতন্ত্র ও নিরপেক্ষ প্রতিষ্ঠান। সংবিধানে এ কমিশনের স্বাতন্ত্র্য, নিরপেক্ষতা, গোপনীয়তা, দক্ষতা ও সততার কথা বলা হয়েছে। এর চেয়ারম্যান ও সদস্যরা রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয়ে থাকেন। তাদের কর্মের শর্তাদি জাতীয় সংসদের আইন সাপেক্ষে রাষ্ট্রপতির আদেশ দ্বারা নির্ধারিত হয়। সরকার ইচ্ছা করলেই কর্মকমিশনের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারেন না। সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ও সদস্যরা তাদের সকল কাজে নিরপেক্ষতা বজায় রাখেন। তারা নিরপেক্ষতার সাথে প্রজাতন্ত্রের প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীদের বাছাই ও নিয়োগ দেন। পিএসসি চেয়ারম্যান ও সদস্যরা রাজনৈতিক ও অন্যান্য চাপের ঊর্ধ্বে থেকে তাদের দায়িত্ব পালন করেন। দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন সরকারি কর্মকমিশনের প্রধান কাজ। লোক নিয়োগের জন্য যোগ্য প্রার্থীকে বাছাইয়ের জন্য দক্ষতার প্রয়োজন হয়। আবার শুধু দক্ষতা থাকলেই চলে না। কমিশনের কর্মকর্তাদের মধ্যে সততাও থাকতে হবে। সততার অভাব থাকলে উপযুক্ত কর্মী নিয়োগ সম্ভব হয় না। এক্ষেত্রে একটি রাষ্ট্রের সাফল্য ও উৎকর্ষতা নির্ভর করে দক্ষ, সৎ ও নিরপেক্ষ প্রশাসনের ওপর। তাই উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, সরকারি কর্মকমিশনের সততা, দক্ষতা ও নিরপেক্ষতার ওপর দেশের প্রশাসনব্যবস্থার উৎকর্ষ নির্ভরশীল।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সংস্থাটির কার্যাবলি বিশ্লেষণ কর।
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, মোমেনশাহী, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর