উদ্দীপকের আলোকে দুর্গা দাসের উপলব্ধি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দুর্গা দাস মনে করেন এই প্রতিষ্ঠানের তথা বাংলাদেশ নির্বাচন কমিশনের স্বচ্ছতা যোগ্যতা ও নিরপেক্ষতা দেশের গণতান্ত্রিক শাসন বিনির্মাণে অন্যতম প্রধান ধাপ- তার এরূপ উপলব্ধি যথার্থ। বাংলাদেশ নির্বাচন কমিশনের স্বচ্ছতা, যোগ্যতা ও নিরপেক্ষতা দেশের গণতান্ত্রিক শাসন বিনির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।একটি কার্যকর ও স্বাধীন নির্বাচন কমিশন সুষ্ঠু, অবাধ অন্তর্ভুক্তিমূলক নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে সক্ষম হলে প্রকৃত জনমতের প্রতিফলন ঘটে এবং সরকারে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হওয়ার মাধ্যমে গণতন্ত্র চর্চা শুরু হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে, যেখানে রাজনৈতিক অস্থিরতা ও পক্ষপাতদুষ্ট নির্বাচনের ইতিহাস রয়েছে, সেখানে নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা অপরিহার্য। স্বচ্ছতা নিশ্চিত হলে জনগণের আস্থা বৃদ্ধি পায় এবং নির্বাচনী ফলাফল সকলের কাছে গ্রহণযোগ্য হয়। যোগ্যতা সম্পন্ন কর্মকর্তাদের নিয়োগ ও দায়িত্ব পালনের মাধ্যমে নির্বাচন কমিশন যদি নিরপেক্ষভাবে কাজ করে, তবে তা রাজনৈতিক সংঘাত হ্রাস করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করে। গণতন্ত্রের সূতিকাগার নিরপেক্ষ নির্বাচন। এর মাধ্যমে যোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে ফলে সরকারকে সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয় এবং গণতন্ত্রিক সংস্কৃতি সৃষ্টি হয়। সুতরাং বলা যায়, বাংলাদেশের গণতান্ত্রিক শাসন বিনির্মাণে নির্বাচন কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর স্বচ্ছতা, যোগ্যতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা দেশের গণতন্ত্রকে সুদৃঢ় করার অন্যতম প্রধান ধাপ।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে দুর্গা দাসের উপলব্ধি ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর