উদ্দীপকের প্রতিষ্ঠানের সাথে তোমার পঠিত কোন প্রতিষ্ঠানের মিল খুঁজে পাও? উক্ত প্রতিষ্ঠানটির গঠন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানের সাথে আমার পঠিত বাংলাদেশ সরকারি কর্মকমিশনের মিল খুঁজে পাই।একটি রাষ্ট্রের কার্যকর প্রশাসনিক কাঠামো গঠনে মেধাবী ও দক্ষ, জনবল অনিবার্য। জনকল্যাণ নিশ্চিত করতে হলে রাষ্ট্রকে এমন ব্যক্তিদের প্রয়োজন যারা নীতিনিষ্ঠ, দক্ষ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে সক্ষম। এই কারণে রাষ্ট্র সংবিধানসম্মতভাবে একটি নিরপেক্ষ প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মী নির্বাচন করে। বাংলাদেশে এমন দায়িত্ব পালন করে বাংলাদেশ সরকারি কর্মকমিশন।উদ্দীপকে উল্লিখিত সাংবিধানিক প্রতিষ্ঠানটি হচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন। এটি এমন একটি প্রতিষ্ঠান যা মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে প্রজাতন্ত্রের জন্য উপযুক্ত কর্মী নির্বাচন করে থাকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আলোকে গঠিত এই কমিশনে একজন সভাপতির নেতৃত্বে সর্বনিম্ন ছয় এবং সর্বোচ্চ পনেরোজন সদস্য থাকতে পারেন। কমিশনের অর্ধেক সদস্য হতে হয় সরকারে ২০ বছর বা তদূর্ধ্বকাল কর্মরত ছিলেন এমন ব্যক্তিদের মধ্য থেকে। সভাপতি ও সদস্যরা পাঁচ বছর মেয়াদে বা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতির নিকট পদত্যাগ করতে পারলেও, তাদের অপসারণ সুপ্রিম কোর্টের বিচারকদের মতো কঠোর নিয়মে সম্পন্ন হয়। এভাবেই গঠিত বাংলাদেশ সরকারি কর্মকমিশন প্রজাতন্ত্রের জন্য যোগ্য মানবসম্পদ নিশ্চিত করে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানের সাথে তোমার পঠিত কোন প্রতিষ্ঠানের মিল খুঁজে প…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর