শেয়ারFacebookWhatsApp

'দক্ষ ও সৎ প্রশাসনব্যবস্থা গড়ে তোলার জন্য উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রতিষ্ঠানটির গুরুত্ব অপরিসীম'- বিশ্লেষণ কর।

উত্তর: দক্ষ ও সৎ প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রতিষ্ঠানটির গুরুত্ব অপরিসীম'- বাংলাদেশ সরকারি কর্মকমিশন সম্পর্কিত এ মন্তব্যটি যথার্থ।আধুনিক রাষ্ট্রে মেধা ও যোগ্যতাভিত্তিক প্রশাসনব্যবস্থা প্রতিষ্ঠা জনগণের কল্যাণ ও রাষ্ট্রের কার্যকারিতা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এ লক্ষ্য অর্জনের জন্য একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে সরকারি কর্মকমিশন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে, যা প্রশাসনের ভিত্তিকে সুদৃঢ় করে।উদ্দীপকে বাংলাদেশ সরকারি কমিশনের কথা বলা হয়েছে, যেটি প্রজাতন্ত্রের কাজে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে একটি নিরপেক্ষ ও গোপনীয় ব্যবস্থা নিশ্চিত করে থাকে। এটি প্রাথমিক বাছাই, লিখিত, মৌখিক, ডাক্তারি পরীক্ষা ও পুলিশি তদন্তের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করে। কমিশন তার দায়িত্ব পালনে স্বাধীন ও স্বতন্ত্র, যাতে রাজনৈতিক বা প্রভাবশালী কোনো মহলের হস্তক্ষেপ সম্ভব নয়। গোপনীয়তা বজায় রেখে পরীক্ষা পরিচালনা এবং প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে এটি স্বচ্ছতা বজায় রাখে। পিএসসি সদস্যরা উচ্চমাত্রার সততা ও দক্ষতা নিয়ে কাজ করেন, ফলে দুর্নীতি, পক্ষপাত ও স্বজনপ্রীতির সুযোগ কম থাকে। ফলে, এ কমিশনের কার্যক্রম মেধাভিত্তিক প্রশাসন গঠনের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করে এবং দক্ষ মানবসম্পদ গঠনের পথ সুগম করে তোলে।সবশেষে বলা যায়, সরকারি কর্মকমিশন দেশের প্রশাসনকে মেধাভিত্তিক ও দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে রাষ্ট্রকে গতিশীল করে তোলে, যা একটি কল্যাণকর রাষ্ট্রব্যবস্থা গঠনের পূর্বশর্ত।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

'দক্ষ ও সৎ প্রশাসনব্যবস্থা গড়ে তোলার জন্য উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রতিষ…

উদ্দীপক

একটি সাংবিধানিক প্রতিষ্ঠানে মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে প্রজাতন্ত্রের জন্য যোগ্যপ্রার্থীকে বাছাই করা হয়।

Rajshahi · 2025

উত্তর

মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে রাষ্ট্রপতি নিয়োগদান করেন।

উত্তর

ন্যায়পাল শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো 'Ombudsman,Ombudsman^{\prime}, যার অর্থ প্রতিনিধি বা মুখপাত্র। বিশ্বের বিভিন্ন দেশের অনুকরণে বাংলাদেশে ন্যায়পাল পদটি সংবিধানের ৭৭নং অনুচ্ছেদের মাধ্যমে সৃষ্টি করা হয়। ন্যায়পাল হলো সেই পদ, পদাধিকারবলে যিনি সরকারি কর্তৃপক্ষের কার্যক্রম নিরপেক্ষভাবে তদন্ত করার জন্য নিযুক্ত হবেন। তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতির সমান সুযোগ-সুবিধা লাভ করবেন এবং তার কাজের জন্য তিনি সংসদের নিকট দায়ী থাকেন।

উত্তর

উদ্দীপকের প্রতিষ্ঠানের সাথে আমার পঠিত বাংলাদেশ সরকারি কর্মকমিশনের মিল খুঁজে পাই।একটি রাষ্ট্রের কার্যকর প্রশাসনিক কাঠামো গঠনে মেধাবী ও দক্ষ, জনবল অনিবার্য। জনকল্যাণ নিশ্চিত করতে হলে রাষ্ট্রকে এমন ব্যক্তিদের প্রয়োজন যারা নীতিনিষ্ঠ, দক্ষ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে সক্ষম। এই কারণে রাষ্ট্র সংবিধানসম্মতভাবে একটি নিরপেক্ষ প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মী নির্বাচন করে। বাংলাদেশে এমন দায়িত্ব পালন করে বাংলাদেশ সরকারি কর্মকমিশন।উদ্দীপকে উল্লিখিত সাংবিধানিক প্রতিষ্ঠানটি হচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন। এটি এমন একটি প্রতিষ্ঠান যা মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে প্রজাতন্ত্রের জন্য উপযুক্ত কর্মী নির্বাচন করে থাকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আলোকে গঠিত এই কমিশনে একজন সভাপতির নেতৃত্বে সর্বনিম্ন ছয় এবং সর্বোচ্চ পনেরোজন সদস্য থাকতে পারেন। কমিশনের অর্ধেক সদস্য হতে হয় সরকারে ২০ বছর বা তদূর্ধ্বকাল কর্মরত ছিলেন এমন ব্যক্তিদের মধ্য থেকে। সভাপতি ও সদস্যরা পাঁচ বছর মেয়াদে বা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতির নিকট পদত্যাগ করতে পারলেও, তাদের অপসারণ সুপ্রিম কোর্টের বিচারকদের মতো কঠোর নিয়মে সম্পন্ন হয়। এভাবেই গঠিত বাংলাদেশ সরকারি কর্মকমিশন প্রজাতন্ত্রের জন্য যোগ্য মানবসম্পদ নিশ্চিত করে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উত্তর

দক্ষ ও সৎ প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রতিষ্ঠানটির গুরুত্ব অপরিসীম'- বাংলাদেশ সরকারি কর্মকমিশন সম্পর্কিত এ মন্তব্যটি যথার্থ।আধুনিক রাষ্ট্রে মেধা ও যোগ্যতাভিত্তিক প্রশাসনব্যবস্থা প্রতিষ্ঠা জনগণের কল্যাণ ও রাষ্ট্রের কার্যকারিতা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এ লক্ষ্য অর্জনের জন্য একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে সরকারি কর্মকমিশন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে, যা প্রশাসনের ভিত্তিকে সুদৃঢ় করে।উদ্দীপকে বাংলাদেশ সরকারি কমিশনের কথা বলা হয়েছে, যেটি প্রজাতন্ত্রের কাজে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে একটি নিরপেক্ষ ও গোপনীয় ব্যবস্থা নিশ্চিত করে থাকে। এটি প্রাথমিক বাছাই, লিখিত, মৌখিক, ডাক্তারি পরীক্ষা ও পুলিশি তদন্তের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করে। কমিশন তার দায়িত্ব পালনে স্বাধীন ও স্বতন্ত্র, যাতে রাজনৈতিক বা প্রভাবশালী কোনো মহলের হস্তক্ষেপ সম্ভব নয়। গোপনীয়তা বজায় রেখে পরীক্ষা পরিচালনা এবং প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে এটি স্বচ্ছতা বজায় রাখে। পিএসসি সদস্যরা উচ্চমাত্রার সততা ও দক্ষতা নিয়ে কাজ করেন, ফলে দুর্নীতি, পক্ষপাত ও স্বজনপ্রীতির সুযোগ কম থাকে। ফলে, এ কমিশনের কার্যক্রম মেধাভিত্তিক প্রশাসন গঠনের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করে এবং দক্ষ মানবসম্পদ গঠনের পথ সুগম করে তোলে।সবশেষে বলা যায়, সরকারি কর্মকমিশন দেশের প্রশাসনকে মেধাভিত্তিক ও দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে রাষ্ট্রকে গতিশীল করে তোলে, যা একটি কল্যাণকর রাষ্ট্রব্যবস্থা গঠনের পূর্বশর্ত।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।