শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সর্বশেষ বাক্যটির সাথে তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।

উত্তর: উদ্দীপকের সর্বশেষ বাক্যটি ছিল, দেশের সর্বস্তরের দুর্নীতি সমূলে উৎপাটন করতে হলে সরকারের একটি বিশেষ কমিশনের সঠিকভাবে দায়িত্ব পালনের কোনো বিকল্প নেই। হ্যাঁ, আমি এ বাক্যটির সাথে সম্পূর্ণ একমত।দুর্নীতি দমন কমিশন বাংলাদেশের একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যার প্রধান লক্ষ্য রাষ্ট্র ও সমাজ থেকে দুর্নীতি নির্মূল করা। ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের মাধ্যমে এর কার্যক্রম পরিচালিত হয়।এই কমিশন জনসচেতনতা বৃদ্ধি, তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও অভিযুক্তকে গ্রেফতারের মতো গুরুত্বপূর্ণ ক্ষমতা রাখে। দুর্নীতি দমন কমিশন বাংলাদেশের দুর্নীতি প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। দুর্নীতির বিরুদ্ধে এটি বিভিন্ন সময় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করে এবং প্রয়োজন হলে আদালতের দ্বারস্থ হয়। এই প্রতিষ্ঠানটি সাক্ষী তলব, জেরা ও গ্রেফতারি পরোয়ানা জারির ক্ষমতা আইনগতভাবে লাভ করেছে, যা তাকে দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা পালনে সক্ষম করে। যদিও এই প্রতিষ্ঠানটির কার্যক্রমে কিছু সীমাবদ্ধতা রয়েছে, তবুও এটি জনসচেতনতা গড়ে তোলা এবং প্রশাসনিক খাতের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। তা ছাড়া, দুর্নীতিবিরোধী অভিযানে রাজনৈতিক অঙ্গীকার ও দলমতনিরপেক্ষ প্রয়োগ থাকলে কমিশন আরও কার্যকরভূমিকা রাখতে পারবে।পরিশেষে বলা যায়, দুর্নীতি দমন কমিশন বাংলাদেশের দুর্নীতি প্রতিরোধে একটি কার্যকরী প্রতিষ্ঠান, তবে এর সর্বোচ্চ সফলতা নির্ভর করে সমন্বিত প্রয়াস ও'রাজমেতিক সদিচ্ছার ওপর।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের সর্বশেষ বাক্যটির সাথে তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি…

উদ্দীপক

সম্প্রতি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আয়োজিত সেমিনারে দুর্নীতির কারণ ও প্রতিকার শীর্ষক আলোচনার আয়োজন করা হয়। সেখানে বলা হয়, দেশের সর্বস্তরের দুর্নীতি সমূলে উৎপাটন করতে হলে সরকারের একটি বিশেষ কমিশনের সঠিকভাবে দায়িত্ব পালনের কোনো বিকল্প নেই।

Dinajpur · 2025

উত্তর

উদ্দীপকে দুর্নীতি দমন কমিশনের প্রতি ইঙ্গিত করা হয়েছে।উদ্দীপকে বলা হয়েছে, সম্প্রতি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে 'দুর্নীতির কারণ ও প্রতিকার শীর্ষক সেমিনারে দেশের সর্বস্তরের দুর্নীতি সমূলে উৎপাটন করতে সরকারের একটি বিশেষ কমিশনের সঠিক দায়িত্ব পালনের বিকল্প নেই। এই কমিশন হলো দুর্নীতি দমন কমিশন (দুদক)।। দুর্নীতি দমন কমিশন (দুদক) হলো ২০০৪ সালে গঠিত একটি স্বাধীন সংস্থা, যার মূল উদ্দেশ্য দেশের সরকারি ও বেসরকারি খাতে দুর্নীতি অনুসন্ধান, প্রতিরোধ ও দমন করা। দুদক তিনজন কমিশনারের নেতৃত্বে স্বাধীনভাবে কাজ করে, তদন্ত ও মামলা করতে পারে এবং নীতিগত সুপারিশ প্রদান করে। কমিশনের কাঠামো ও কঠোর যোগ্যতার শর্ত এটিকে কার্যকর ও নিরপেক্ষ সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দেশের সকল খাতে দুর্নীতি রোধে দুদকই প্রধান কর্তৃপক্ষ এবং জাতীয় পর্যায়ে শুধুমাত্র এটি যথাযথভাবে দায়িত্ব পালন করতে সক্ষম।

উত্তর

উদ্দীপকের সর্বশেষ বাক্যটি ছিল, দেশের সর্বস্তরের দুর্নীতি সমূলে উৎপাটন করতে হলে সরকারের একটি বিশেষ কমিশনের সঠিকভাবে দায়িত্ব পালনের কোনো বিকল্প নেই। হ্যাঁ, আমি এ বাক্যটির সাথে সম্পূর্ণ একমত।দুর্নীতি দমন কমিশন বাংলাদেশের একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যার প্রধান লক্ষ্য রাষ্ট্র ও সমাজ থেকে দুর্নীতি নির্মূল করা। ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের মাধ্যমে এর কার্যক্রম পরিচালিত হয়।এই কমিশন জনসচেতনতা বৃদ্ধি, তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও অভিযুক্তকে গ্রেফতারের মতো গুরুত্বপূর্ণ ক্ষমতা রাখে। দুর্নীতি দমন কমিশন বাংলাদেশের দুর্নীতি প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। দুর্নীতির বিরুদ্ধে এটি বিভিন্ন সময় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করে এবং প্রয়োজন হলে আদালতের দ্বারস্থ হয়। এই প্রতিষ্ঠানটি সাক্ষী তলব, জেরা ও গ্রেফতারি পরোয়ানা জারির ক্ষমতা আইনগতভাবে লাভ করেছে, যা তাকে দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা পালনে সক্ষম করে। যদিও এই প্রতিষ্ঠানটির কার্যক্রমে কিছু সীমাবদ্ধতা রয়েছে, তবুও এটি জনসচেতনতা গড়ে তোলা এবং প্রশাসনিক খাতের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। তা ছাড়া, দুর্নীতিবিরোধী অভিযানে রাজনৈতিক অঙ্গীকার ও দলমতনিরপেক্ষ প্রয়োগ থাকলে কমিশন আরও কার্যকরভূমিকা রাখতে পারবে।পরিশেষে বলা যায়, দুর্নীতি দমন কমিশন বাংলাদেশের দুর্নীতি প্রতিরোধে একটি কার্যকরী প্রতিষ্ঠান, তবে এর সর্বোচ্চ সফলতা নির্ভর করে সমন্বিত প্রয়াস ও'রাজমেতিক সদিচ্ছার ওপর।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।