উদ্দীপকে ইঙ্গিতকৃত 'X [গণিত] সংস্থার ক্ষমতা ও কার্যাবলি মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত 'X [গণিত] বা দুর্নীতি দমন কমিশনের ক্ষমতা ও কার্যাবলি দেশের দুর্নীতি প্রতিরোধে সহায়ক।দেশে দুর্নীতির বিস্তার রোধে দুর্নীতি দমন কমিশন একটি স্বাধীন ও গুরুত্বপূর্ণ সংস্থা হিসেবে কাজ করে। এ সংস্থা অনুসন্ধান, তদন্ত, গ্রেফতারসহ একাধিক আইনগত ক্ষমতা প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রীয় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ভূমিকা রাখে। সংস্থাটি তদন্তের ক্ষেত্রে সাক্ষী সমন জারি, দলিল উপস্থাপন ও শপথের মাধ্যমে সাক্ষ্য গ্রহণসহ গুরুত্বপূর্ণ ক্ষমতা প্রয়োগ করতে পারে। এমনকি প্রাপ্ত তথ্য অস্বীকার বা তদন্তে বাধা প্রদান করলে ব্যক্তি দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত হন। কমিশন ফৌজদারি কার্যবিধি উপেক্ষা করে নিজস্ব তালিকাভুক্ত অপরাধ তদন্তের জন্য নিজস্ব কর্মকর্তা নিয়োগ করতে পারে এবং তারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মতো ক্ষমতা প্রয়োগ করতে পারেন। উল্লেখযোগ্যভাবে, কোনো ব্যক্তির ঘোষিত আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেলে কমিশনের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা আদালতের অনুমতি নিয়ে তাকে গ্রেফতার করতে পারেন। এ ছাড়াও কমিশনাররা দায়িত্ব পালনে স্বাধীন এবং বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের অনুমোদন ছাড়াই কাজ করতে পারেন, যা কার্যকর ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।সুতরাং বলা যায়, দুর্নীতি দমন কমিশনের প্রাপ্ত ক্ষমতাসমূহ বাস্তবভিত্তিক, কার্যকর ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে প্রতীয়মান হয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত 'X সংস্থার ক্ষমতা ও কার্যাবলি মূল্যায়ন কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর